শেষতক আইনজীবী পেলেন বহিস্কৃত এসআই আকবর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ জাতীয় স্বার্থ ও গবেষণাভিত্তিক কূটনীতিই পররাষ্ট্রনীতির মুল ভিত্তি হতে হবে -জহরত এমপি ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ!

শেষতক আইনজীবী পেলেন বহিস্কৃত এসআই আকবর

  • বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

Manual4 Ad Code

এইবেলা ডেক্স ::

সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনের শিকার রায়হান আহমদের হত্যা মামলার প্রধান অভিযুক্ত বহিস্কৃত এসআই আকবর হোসেন ভূইয়া শেষতক একজন আইনজীবী পেয়েছেন। আকবরের পক্ষে লড়তে প্রথমে কেউ রাজি না হলেও শেষপর্যন্ত সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মো. মিসবাউর রহমান আলম তার পক্ষে আদালতে আইনী লড়াই করার জন্য ওকালতনামা জমা করেছেন।

Manual4 Ad Code

এরআগে সিলেট জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছিলো, আকপরের পক্ষে সিলেটের কোনো আইনজীবী আদালতে দাঁড়াবেন না। রায়হানের বাড়িতে গিয়েও এমনটি জানিয়েছিলেন সমিতির নেতারা।

Manual7 Ad Code

এ ব্যাপারে এডভোকেট মো. মিসবাউর রহমান আলম বলেন,  আসামিপক্ষে আইনজীবী না থাকলে তো বিচার প্রক্রিয়াই আটকে যাবে। আকবর অভিযুক্ত হলেও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সে অপরাধী সাব্যস্থ হবে। এর আগে আইনি সহায়তা পাওয়া তার সাংবিধানিক অধিকার। বিষয়টি নিয়ে গত ১০ ডিসেম্বর আকবরের পক্ষে তিনি ওকালতনামা জমা দিয়েছেন।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর সকালে মারা যান নগরীর আখালিয়ার বাসিন্দা রায়হান আহমদ (৩৪)। এর আগের রাতে বন্দরবাজার ফাঁড়িতে ধরে এনে বহিস্কৃত এসআই আকবরসহ কয়েকজন নির্যাতন চালিয়ে তাকে হত্যা করেছেন বলে দাবি রায়হানের পরিবারের।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews