কমলগঞ্জে কৃষকের সৃজিত ফলসহ শতাধিক লেবু গাছ উপড়ে ফেলে দৃর্বৃত্তরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি বড়লেখায় থানা পুলিশের অভিযানে চোরাচালান পণ্য উদ্ধার, গ্রেফতার ৩ বড়লেখা সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি-জনতার কঠোর অবস্থান বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন দিগন্ত: আন্তর্জাতিক ‘গোল্ডেন কীস’ সম্মাননা পেলেন বড়লেখার জাবেদ জুড়ীতে প্রবাস ফেরত ছেলের কুড়ালের আঘাতে কৃষক বাবার মৃত্যু `দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ

কমলগঞ্জে কৃষকের সৃজিত ফলসহ শতাধিক লেবু গাছ উপড়ে ফেলে দৃর্বৃত্তরা

  • মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

Manual3 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা এলাকায় কৃষকের সৃজিত ফলসহ ১০০ লেবু গাছ উপড়ে ফেলে দেয় দুর্বৃত্তরা। রোববার ২০ ডিসেম্বর দিবাগত রাতে পাত্রখোলা চা বাগান সংলগ্ন বনগাঁও গ্রামের ধলাই নদীর তীরে এ ঘটনাটি ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, আদমপুর ইউনিয়নের প্রয়াত সাবেক ইউপি সদস্য ইউসুফ আলীর ছেলে কৃষক ইদ্রিছ আলী পাত্রখোলা চা বাগানের স্বপন মুন্ডাসহ কয়েকজনের কাছ থেকে ৯০ শতক জমি বর্গা নিয়ে ৫ মাস পূর্বে সে জমিতে আলু ও সবজির সাথে সমন্বিতভাবে ৫ শতাধিক লেবু গাছের চারা রোপণ করেছিলেন। লেবু গাছের চারা রোপন করে নিয়মিত পরিচর্যা ও পানি সেচ দেবার পর সবগুলো লেবু গাছে ফলন আসে। রোববার রাতের আঁধারে দুর্বৃত্তরা এ লেবু বাগানের সৃজিত ফলসহ শতাধিক লেবু গাছ উপড়ে ফেলে দেয়।

Manual8 Ad Code

কৃষক ইদ্রিছ আলী বলেন, তার বাড়ি আদমপুর ইউনিয়নে হলেও তিনি মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান সংলগ্ন ধলাই নদীর তীরের কয়েকজন চা শ্রমিকসহ স্থানীয়দের কাছ থেকে বন্দোবস্ত নেওয়া প্রায় এক একর জমিতে আলু ও সবজির সাথে সমন্বিতভাবে ৫০০ লেবু গাছের চারা রোপন করেছিলেন ৫ মাস আগে। তিনি আদমপুর থেকে এসে নিয়মিত এ লেবু বাগান তদারকি করতেন। সোমবার সকালে তদারকির জন্য লেবু বাগানে এসে দেখেন বাগানের ফলসহ শতাধিক লেবু গাছ উপড়ে ফেলে দেওয়া হয়েছে। ফলে তার কমপক্ষে ৫০ থেকে ৬০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে। বিষয়টি তিনি আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মিলন কুমার সিংহকে অবহিত করেছেন।

আদমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্ত কৃষক ইদ্রিছ আলী তাকে জানিয়েছেন। প্রাথমিকভাবে এ ঘটনার জন্য থানায় সাধারণ ডায়েরী করতে তাকে বলেছেন।

Manual6 Ad Code

কমলগঞ্জ উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মিলন কুমার সিংহ বলেন, সরেজমিন পরিদর্শণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তক্রমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!