পৌরসভা নির্বাচন : কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আ’লীগ প্রার্থীর মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

পৌরসভা নির্বাচন : কমলগঞ্জে সাংবাদিকদের সাথে আ’লীগ প্রার্থীর মতবিনিময়

  • বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

Manual8 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

আগামী ১৬ জানুয়ারি ২য় ধাপে অনুষ্ঠিতব্য মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র উপজেলা যুবলীগের আহবায়ক মো: জুয়েল আহমদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

Manual2 Ad Code

বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা চৌমুহনা সংলগ্ন আদমপুর রোস্থ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে কমলগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় মেয়র প্রার্থী মো: জুয়েল আহমদ বলেন, আমি বিগত ৫ বছর যাবৎ মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে পৌরসভার ব্যাপক উন্নয়ন সাধন করেছি। এরপরও পৌরসভার কিছু অসম্পূর্ণ কাজ সম্পন্ন করে পৌরসভার জনগনের জীবনমান উন্নত করার জন্য আবারো প্রার্থী হয়েছি। ২০১৫ সালের নির্বাচনে সবার সহযোগিতায় প্রথমবারের মত কমলগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলাম।

Manual3 Ad Code

এ ক্ষেত্রে কমলগঞ্জের সকল সাংবাদিকদের সহযোগিতা ছিল। তিনি গত ৫ বছরে পৌরবাসীর কল্যাণে কাজ করেছেন। বিশেষ করে গত ৯ মাসে করোনাকালে স্বাস্থ্য ঝুঁকি মাথায় নিয়ে পৌরবাসীর ঘরে ঘরে গিয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় সহায়তা ও ত্রাণ তৎপরতা চালিয়েছেন।

Manual6 Ad Code

তিনি সবার কাছে ভোট প্রার্থনা করে বলেন, গত ৫ বছরে কোন ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আবারও নৌকায় ভোট দিয়ে তাকে নির্বাচিত করে অসম্পূর্ণ কাজের সাথে নতুন উন্নয়নমূলক কাজ করার সুযোগ দিতে। তিনি আরও বলেন, গত ৫ বছরে কমলগঞ্জ পৌরসভা সি গ্রেড থেকে বি গ্রেডে উন্নীত হয়েছিল। আমি পৌরসভার উন্নয়নে আরো বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছি।

Manual4 Ad Code

কমলগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী, সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: জুয়েল আহমদ আরো বলেন, উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সন্ত্রাস, চাঁদাবাজ, ছিনতাইকারী এবং মাদকমুক্ত কমলগঞ্জ পৌরসভা গড়তে অতীতের মতো ভবিষ্যতেও দলমত নির্বিশেষে স্নেহ ভালবাসার বন্ধনে আগলে আবারও ভোটাররা আমাকে নির্বাচিত করবেন বলে শতভাগ বিশ্বাস। পুনরায় মেয়র নির্বাচিত হলে পৌরবাসীর সকল নাগরিক অধিকার পূরণে সহযাত্রী হয়ে কাজ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews