কমলগঞ্জের মাগুরছড়ায় সড়ক দূর্ঘটনায় সিএনজি অটোচালক নিহত : আহত ৪ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কমলগঞ্জের মাগুরছড়ায় সড়ক দূর্ঘটনায় সিএনজি অটোচালক নিহত : আহত ৪

  • মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

Manual5 Ad Code

নিহত ও আহতরা কুলাউড়ার বাসিন্দা

Manual3 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে খুটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলের সিএনজি অটোরিক্সা চালকের মৃত্যু হয়। সিএনজি অটোরিক্সার শিশুসহ ৪ যাত্রী আহত হয়েছেন। গত সোমবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

Manual7 Ad Code

কমলগঞ্জ থানা ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টায় একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা ঘন কুয়াশার কারণে সড়ক দেখতে না পেয়ে সড়কের ধারে একটি খুটির সাথে সজোরে ধাক্কা লাগে। ফলে সিএনজি অটোর সম্মুখ দিক দুমড়ে মুছড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক সন্তোষ বৈদ্য (৪৮)-এর মৃত্যু হয়। তার বাড়ি কুলাউড়া উপজেলার দুর্গাপুর গ্রামে। দূর্ঘটনায় আহত যাত্রীরা হলেন- কুলাউড়া উপজেলার দিলদারপুর চা বাগানের শিশু বিউটি (৯), নিখিল শুক্ল বৈদ্য (৬৫), নারায়ন (৪০) ও বিক্রম (৩০)।

Manual7 Ad Code

ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশের একটি দল নিহত চালকসহ আহত ৪ যাত্রীকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. অভিজিৎ সিনহা বলেন, পুলিশ দূর্ঘটনায় আক্রান্ত ৫ জনকে রাতে এনে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মাঝে সিএনজি অটোরিক্সা চালক সন্তোষ বৈদ্যকে মৃত পাওয়া যায়। বাকি আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তীব্র শীতের মাঝে সোমবার রাতে জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় ঘণ কুয়াশা থাকায় এ দূর্ঘটনাটি ঘটে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!