কমলগঞ্জে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু : ঘাতক লাপাত্তা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

কমলগঞ্জে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু : ঘাতক লাপাত্তা

  • মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

Manual5 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কালারায়বিল গ্রামে গত ২৬ নভেম্বর ছোট ভাইয়ের কোদালের আঘাতে গুরুতর আহত কৃষ্ণ কান্ত সিংহ (৭০) সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৩০ নভেম্বর বিকেলে তিনি মৃত্যুবরণ করেন। আহত বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে ঘাতক ছোট ভাই লাল মোহন সিংহ (৫০) স্বপরিবারে পলাতক রয়েছে। এ ঘটনার এক মাসের অধিক সময় পার হলেও পুলিশ আসামীকে গ্রেফতার করতে পারেনি। বরং আসামী পক্ষের লোকজন মামলাটি প্রত্যাহার করে নিতে নিহতের পরিবারের সদস্যদের নানাভাবে হুমকি প্রদান করা হচ্ছে বলে অভিযোগ করেন নিহত কৃষ্ণকান্ত সিংহের মেয়ে রুমা সিনহা।

Manual6 Ad Code

ঘাতক ছোট ভাই লাল মোহন সিংহ (৫০) কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ডুপ্লিকেটিং অপারেটর পদে চাকুরি করেন। ঘটনার পর থেকে খুনী ছোট ভাই স্ব-পরিবারে পলাতক রয়েছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। কুলাউড়া উপজেলঅ নির্বাহী অফিসার এ, টি, এম ফরহাদ চৌধুরী জানান, গত এক মাস ধরে তাঁর কার্যালয়ের ডুপ্লিকেটিং অপারেটর অনুপস্থিত রয়েছেন, বেতন-ভাতাও বন্ধ রয়েছে। আদালতের নির্দেশনা আসলে তার বিরুদ্ধে যখাযথ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে নিহত কৃষ্ণকান্ত সিংহের মেয়ে রুমা সিনহা বলেন, দীর্ঘদিন ধরে ছোট কাকা ভাই লাল মোহন সিংহের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছিল তার বাবা কৃষ্ণ কান্ত সিংহের। ঘটনার দিন সকালে বাড়ির পার্শ্বের জমিতে সবজি ক্ষেত পরির্চচা করতে জমিতে গেলে কৃষ্ণ কান্ত সিংহকে কোদাল দিয়ে মাথায় কুপ দেয় ছোট কাকা লাল মোহন সিংহ। মাথায় কুপের কারণে কৃষ্ণ কান্ত সিংহকে গুরুত্ব আহতাবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ রাতেই তার অবস্থার অবনতি হলে নিবির পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউতে) নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ নভেম্বর সন্ধ্যায় তার মৃত্যু হলে ওই রাতেই তিনি বাদি হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, দীর্ঘ এক মাস অতিবাহিত হলেও পুলিশ হত্যাকারী কাকা লাল মোহন সিংহকে গ্রেফতার করতে পারেনি। উল্টো ঘাতক কাকার লোকজন তাদেরকে নানাভাবে হুমকি প্রদর্শণ করছেন। তাই তারা এখন আতঙ্কে আছেন। হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।

Manual5 Ad Code

মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফজলে এলাহী জানান, ঘটনার পর থেকেই আসামীরা পলাতক রয়েছে। ময়না তদন্ত পাওয়ার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে।

Manual2 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, হত্যা মামলার আসামীদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সেইসাথে পরিবারকে হুমকির বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews