কুলাউড়ায় খাল খননে অনিয়ম ও গাছপালা ধ্বংসের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কুলাউড়ায় খাল খননে অনিয়ম ও গাছপালা ধ্বংসের অভিযোগ

  • বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

Manual5 Ad Code

 এইবেলা কুলাউড়া ::

Manual7 Ad Code

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে হতদরিদ্রের কর্মসৃজন প্রকল্পের আওতায় খাল খননের নামে ব্যাপক অনিয়ম ও গাছপালার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে দানাপুর গ্রামের বাসিন্দা খালিক মিয়া কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযাগ করেছেন।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, হতদরিদ্রের কর্মসৃজন প্রকল্পের আওতায় ‘দানাপুর ভটর মার খাড়া’ এলজিইডি রাস্তা থেকে দক্ষিণমুখী খাল খনন প্রকল্পে ২ লাখ ৪০ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়।  প্রকল্পের সভাপতি ও জয়চন্ডী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার রমজান আলী কাজটি বাস্তবায়ন করছেন। যদিও কাজটি বাস্তবায়নে এলাকার হতদরিদ্র লোকজন দিয়ে বাস্তবায়ন করার কথা, কিন্তু প্রকল্প সভাপতি মাটি কাটার এসকেভেটর যন্ত্র দিয়ে কাজটি করাচ্ছেন। এসকেভেটর দিয়ে কাজটি সম্পাদন করতে সর্বচ্চো ব্যয় হবে এক লাখ টাকা। বাকি টাকাগুলো তাহলে কোনখাতে ব্যয় হবে?-স্থানীয় লোকজনের এমন প্রশ্ন।

খালিক মিয়ার অভিযোগ, খালের পার্শ্ববর্তী বাসিন্দা ও ভূমির মালিক হওয়ায় পরিকল্পিতভাবে তার গাছপাল ক্ষতিগ্রস্থ করা হচ্ছে। তাছাড়া জৈনক এক ব্যক্তিকে সুবিধা করে দিতে খাল খননের নামে তাদের মৌরসী সম্পত্তির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা তৈরির পায়তারা চলছে। গাছ কাটার সময় পরিবারের পুরুষ-মহিলারা বিষয়টি বুঝার জন্য প্রতিবাদ জানালে রমজান আলী মেম্বারের একান্ত সহযোগী মহিলাদের ভিডিও চিত্র ধারণ করে ফেসবুকে আপলোড করে তাদের মানসম্মানের হানী করা হয়েছে। তিনি সরেজমিন পরিদর্শণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Manual7 Ad Code

এব্যাপারে রমজান আলী মেম্বার জানান, এই খাল খনন করে দু’পাশ দিয়ে একটি রাস্তা নির্মাণ করার জন্য এলাকার লোকজন দীর্ঘদিন থেকে আবেদন করে আসছিলেন। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে খাল খনন কাজ সুষ্ঠুভাবে চলছে। যারা অভিযোগ করেছেন তারা নিজেরাই লোক লাগিয়ে গাছগুলো কেটে নিয়েছেন।

Manual1 Ad Code

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শিমুল আলী জানান, বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!