কমলগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১১ জন আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি

কমলগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১১ জন আহত

  • রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে প্রায় ১১ জন আহত হয়েছেন। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

আহত ১১ জনের মধ্যে ২ জনের নাম পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- পৌর এলাকার করিমপুর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে ইমদাদুল হক (১৩)। সে জুম্মার নামাজ পরে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে কুকুরের কামরে আক্রান্ত হয়। অপরজন উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া গ্রামের মুকিত মিয়ার ছেলে মিজান মিয়া(১৭)। মিজান পৌর এলাকার বড়গাছ গ্রামে তার নানার বাড়ি বেড়াতে এসেছিল।

Manual5 Ad Code

এছাড়া আলীনগর ইউনিয়নের কালীপুর গ্রামে ৮ জন, মদনমোহন চা বাগানে ১ জন কুকুরের কামরে আক্রান্ত হয়েছেন। আহত সবাই নিজ নিজ বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

একদিনের ব্যবধানে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১১ জন আহত হওয়ায় কমলগঞ্জ উপজেলার মানুষের মধ্যে কুকুরে কামড়ানোর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লক্সের মেডিকেল অফিসার ডাক্তার শুকতারা এ্যানী বলেন, আমাদের এখানে ভ্যাকসিন নেই। কুকুরে কামড়ানো রোগী আসলে ভ্যাকসিনে নাম লিখে দেই। আর গুরুতর হলে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!