বড়লেখার এসিল্যান্ড নূসরাত পেলেন করোনা দুর্যোগের কর্মযোদ্ধার স্বীকৃতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

বড়লেখার এসিল্যান্ড নূসরাত পেলেন করোনা দুর্যোগের কর্মযোদ্ধার স্বীকৃতি

  • বুধবার, ২৪ জুন, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় করোনা সংক্রমণ প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখায় সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা করোনা দুর্যোগে কর্মযোদ্ধার স্বীকৃতি পেলেন। ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী স্বাক্ষরিত এক পত্রে এ স্বীকৃতির কথা জানানো হয়। বুধবার এ পত্রটি সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরার হাতে পৌঁছেছে।

Manual3 Ad Code

করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় জনপ্রতিনিধি, সশস্ত্র বাহিনী, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ, সুধীমহল ও নাগরিকগণের সহায়তায় করোনাভাইরাসের বিরুদ্ধে অবিরামভাবে অন্তহীন গতিতে জীবন বাজি রেখে যে ত্যাগ স্বীকার করছেন তা এক অনন্য ও অনুকরণীয় দৃষ্টান্ত উলেøখ করে সম্মুখ যোদ্ধা হিসেবে লড়াই করে যাওয়ায় ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসিল্যান্ড নূসরাত লায়লা নীরাকে অভিনন্দন জানিয়ে আধা-সরকারিপত্র (ডিও লেটার) পাঠিয়েছেন ভূমি মন্ত্রণালয় সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী। ১০ জুন সচিবের স্বাক্ষরিত পত্রটি বুধবার বড়লেখা সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা হাতে পেয়েছেন।

জানা গেছে, বড়লেখায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রথম থেকেই কঠোর পদক্ষেপ গ্রহণ করেন এসিল্যান্ড নূসরাত লায়লা নীরা। করোনা বিস্তার রোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, অসহায় মানুষের ঘরে-ঘরে মানবিক সহায়তা ও ত্রাণ পৌঁছে দেয়া, গণসচেতনতা সৃষ্টিসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করছেন। প্রশাসনের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে চালিয়েছেন। অভিযানের সময় সার্বক্ষণিক বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে চেষ্টা করেছেন। এসব বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করায় তারই স্বীকৃতিস্বরূপ এসিল্যান্ড নূসরাত লায়লা নীরাকে ভূমি মন্ত্রণালয় করোনা যোদ্ধা ঘোষণা করেছে।

Manual5 Ad Code

নূসরাত লায়লা নীরা জানান, এ স্বীকৃতি সরকারী দায়িত্ব পালনে আমাকে অনুপ্রেরণা জোগাবে। আমি সামনে আরো ভালো কিছু করার চেষ্টা করবো। যে কোন স্বীকৃতি নতুন কাজে অনুপ্রেরণা জোগায়। করোনা মহামারিসহ সরকারের অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি যথাযথভাবে সরকারি স্বার্থ ও সম্পদ রক্ষায় অবিচল থেকেছি। যে কাজ করেছি তা অর্পিত দায়িত্বের অংশ হিসেবেই পালন করেছি মাত্র।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!