কুলাউড়ায় ব্রোকলি চাষে সফল কিশোরী ইয়াছমিন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় ব্রোকলি চাষে সফল কিশোরী ইয়াছমিন

  • সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

Manual8 Ad Code

কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিংগাজিয়া এলাকার ইয়াসমীন বেগম (১৯) ব্রোকলি জাতীয় সবজি চাষ করে সফল হয়েছেন। তিনি সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের ওই এলাকার কিশোর-কিশোরী ক্লাবের সদস্য। সোমবার ২৫ জানুয়ারি ওই এলাকায় উন্নত পদ্ধতিতে ব্রোকলি চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এলাকার প্রায় ৬০ কৃষক-কৃষানি অংশ নেন।

Manual5 Ad Code

ব্রাহ্মণবাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মো. কামাল হোসেনের সভাপতিত্বে এবং সূচনা প্রকল্পের মনিটরিং অফিসার মনোজ কান্তি দাসের উপস্থাপনায় মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন। এতে মাঠ দিবসের উদ্দেশ্য নিয়ে বিস্তর আলোচনা করেন সূচনা প্রকল্পের সিনিয়র টেকনিক্যাল অফিসার কৃষিবিদ মো. মোফাজ্জল হোসেন এবং ব্রোকলি চাষের সহজ পদ্ধতি বর্ণনা করেন গ্রামীণ আদর্শ খামারি (ভিএমএফ) ইয়াসমীন বেগম।

Manual4 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ডিস্ট্রিক ম্যানেজার কাম হর্টিকালচার আবু হান্নান, এসটিএস, আইডিই মো. হেলাল উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা বিমল চন্দ্র, সূচনার ইউসি মো. ফারুক মিয়া প্রমুখ।

জানা যায়, এনজিও সংস্থা সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের কর্মকর্তাদের পরামর্শ এবং তাদের দেয়া বিজ ও বিভিন্ন উপকরণ পেয়ে কিশোরী ক্লাবের ইয়াসমীন বেগম শুরু করেন শাক-সবজি চাষাবাদ। বাড়ির সামনের প্রায় ১০ শতক জমিতে নতুন জাতের সবজি ব্রোকলি চাষ করে এবার সফল হয়েছেন তিনি। এছাড়াও লালশাক, আলু, বেগুন, টমেটো, মিষ্টি কুমড়া, সিম, গাজর প্রভৃতি সবজি চাষ করে একজন সফল কৃষাণী হিসেবে এলাকায় পরিচিতি লাভ করেছেন। কিশোরী ইয়াসমীনের সফলতা দেখে এলাকার অনেকেই আজ সবজি চাষে উদ্যোগি হয়েছেন।

Manual5 Ad Code

ইয়াসমীন বেগম জানান, ভালো পরামর্শ ও সহযোগীতা পেলে যে কোন মানুষই লক্ষ্য অর্জন করতে পারে। আমি সূচনার অনুপ্রেরণায় সবজি চাষ শুরু করি। আজ এলাকার অনেকেই আমার সবজি ক্ষেত দেখতে আসেন এবং পরামর্শ নিয়ে সবজি চাষে উৎসাহী হচ্ছেন। এছাড়াও সূচনার কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে হাস-মুরুগ লালন-পালনও করছেন তিনি।

কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন জানান, উপজেলা কৃষি অফিসের পরামর্শে সূচনা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন এলাকার কৃষক-কৃষানীকে নতুন নতুন জাতের সবজি বীজ দেওয়া হয়েছে। সূচনার পাশাপশি কৃষি অফিস থেকে তাদেরকে সবসময় সার্বিক পরামর্শ দেওয়া হয়। তাদের মধ্যে হিংগাজিয়া এলাকার কিশোরী ইয়াসমীন বেগম ব্রোকলি চাষ করে বেশ সফলও হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!