কুুড়িগ্রামে ফেনসিডিলসহ আটক ৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

কুুড়িগ্রামে ফেনসিডিলসহ আটক ৩

  • মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

Manual1 Ad Code

মো. বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর ::

Manual1 Ad Code

কুড়িগ্রাম পৌর শহরের আলম পাড়ায় একটি বাড়ির ট্রাংকের ভেতর থেকে ১৪ কেজি গাঁজা ও ২০২ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কুড়িগ্রাম পৌর শহরের খোরশেদ আলম ওরফে হুরকা, হুরকার বোন মনিকা ওরফে মুন্নি ও জসীম উদ্দীন।

Manual3 Ad Code

গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব সৈয়দা জান্নাত আরা নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উৎপল কুমার রায় এর নেতৃত্বে অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার সদর ফাঁড়ীর এস আই নাজমুস সাকিব সজীবসহ অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম পৌরসভার আলম পাড়া-মহল্লায় একটি বাড়ির থেকে ট্রাংকের ভেতর থেকে ১৪ কেজি গাঁজা, ২০২ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Manual4 Ad Code

এছাড়া ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত প্রেস স্টিকার লাগানো একটি মোটরসাইকেল, মোবাইল ফোন, জব্দ করা হয়। জসিম নিজেকে নামধারী সাংবাদিক পরিচয় দিত।

কুড়িগ্রাম সদর থানার পুলিশের ওসি খান মোঃ শাহরিয়ার জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ মঙ্গলবার কুড়িগ্রাম জেল হাজতে তাদেরকে পাঠানো হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews