কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি আদেশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত  কমলগঞ্জ মেয়ের বিয়ের জন্য রাখা টাকা চুরি কমলগঞ্জে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ বড়লেখায় পোনামাছ বিক্রির দায়ে ব্যবসায়ির জরিমানা

কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি আদেশ

  • বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
প্রতীকি ছবি

Manual2 Ad Code

মো. বুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর :: কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলাতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আসামি রাসেল বাবু নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ এলাকার সাইফুর রহমানের ছেলে। তারা প্রেম করে বিয়ে করেছিল।

Manual2 Ad Code

তবে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি মামলার পর থেকেই পলাতক রয়েছেন।

Manual6 Ad Code

মামলার আইনজীবী জানান, জামিন নিয়ে আসামি পলাতক রয়েছে।

মঙ্গলবার ২ ফেব্রুয়ারি দুপুরে জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এর আদালত এ রায় প্রদান করেন।

Manual8 Ad Code

মামলার বিবরণে জানা যায়, প্রেম করে বিয়ে করার ৩ মাস পর ভুরুঙ্গামারী উপজেলার নাখারগঞ্জ এলাকার যৌতুকলোভী স্বামীর নির্যাতন সইতে না পেরে স্ত্রী পিংকি খাতুন একই উপজেলার দক্ষিন পাথরডুবি গ্রামে বাপের বাড়িতে চলে আসে। এরপর স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যেতে শ্বশুর বাড়িতে এসে অবস্থান নেয় স্বামী রাসেল বাবু। শ্বশুর বাড়িতে অবস্থানের ১০ দিনের মাথায় শ্বশুর-শ্বাশুড়ি আত্মীয়ের বাড়িতে যাওয়ার সুযোগে পিংকি খাতুনের সাথে স্বামী রাসেল বাবুর কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে গত ২০১১ সালের ২৭ মে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যায় ঘাতক স্বামী। এরপর মামলা হলে দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেন আদালত।

Manual3 Ad Code

কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্রাহাম লিংকন এ রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!