কুলাউড়া জয়চন্ডীতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পারভেজের মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর

কুলাউড়া জয়চন্ডীতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী পারভেজের মতবিনিময়

  • রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী লুৎফুর রহমান পারভেজ নিজ ওয়ার্ডের লোকজনের সাথে মতবিনিময় করেছেন। রোববার ৭ ফেব্রুয়ারী দুপুরে রংগীরকুলস্থ নিজ বাড়িতে ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শতাধিক লোকজনের উপস্থিতিতে এ মতবিনিময় করেন তিনি।

বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী আব্দুর রহিমের সভাপতিত্বে এবং আওয়ামীলীগ নেতা রুহুল আমিনের সঞ্চালনায় আয়োজিত বৈঠকে বক্তব্য দেন, ৭ নং ওয়ার্ড সদস্য আজমল আলী, শিক্ষক তাজুল ইসলাম, শ্রমিকলীগ নেতা এনামুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল গাফ্ফার চৌধুরী, সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী সোনাওর আলী ময়না, সেফুল মিয়া, কমলা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী সাতির মিয়া, যুবলীগ নেতা কাওছার আহমদ বুলবুলসহ অনেকে।

চেয়ারম্যান প্রার্থী লুৎফুর রহমান পারভেজ বক্তব্যে বলেন, আমার পিতা মরহুম হাজী আব্দুল মতলিব চেয়ারম্যান ছিলেন। সুখে-দুঃখে আমৃত্যু মানুষের পাশে ছিলেন। তাঁদের দেখানো পথে আমিও এলাকার মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলাম-আছি। করোনা কালিন সময়ে সুদূর লন্ডন থেকে দফায় দফায় এসে ইউনিয়নের অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। যতটুকু সম্ভব সাহায্য সহায়তাও করেছি।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, শিক্ষা জীবনে ছাত্রলীগের রাজনীতি করেছি। কোনদিনও তোষামোদির রাজনীতি করিনি। এরপর শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকা অবস্থায় লন্ডনে পাড়ি জমাই। পরিশেষে তিনি এলাকার সকলের সমর্থন ও সহযোগিতা পেয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতার ঘোষণা করেন।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!