কুড়িগ্রামে আগুনে পুড়ে গেল দুই পরিবার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিলো লাশ ওসমানীনগরে সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে হিজরি নববর্ষ উদযাপন ও আলোচনা  সিলেট বিভাগের বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্প: হাজার কোটি টাকার দুর্নীতি : ধামাচাপা দিতে সক্রিয় সিন্ডিকেট ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধবপুরে পার্টনার কংগ্রেস : পুষ্টি  নিরাপত্তা ও উদ্যোক্তা সৃষ্টিতে জোর প্রধানমন্ত্রীর মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সফর : স্বাগত জানিয়ে বড়লেখা বিএনপির মিছিল

কুড়িগ্রামে আগুনে পুড়ে গেল দুই পরিবার

  • সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

Manual4 Ad Code

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর :: কুড়িগ্রাম সদর উপজেলায় দুই নর-সুন্দরের (নাপিত) আগুনে পুড়ে গেছে দুটি ঘর। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সুভারকুুটি (৯নং ওয়ার্ড) গ্রামে এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্হানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের শ্রী রাজেনচন্দ্র শীল (৫৫) এর ঘরে দিবাগত রাত দেড়টার দিকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের শ্রী সন্তোষ কুমার শীলের (৬০) ঘরে ছড়িয়ে পড়ে। এতে দুই পরিবারের দুটি ঘরের আসবাবপত্রসহ নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।

Manual8 Ad Code

বাড়ির মালিকের আত্মচিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে কুড়িগ্রাম থেকে ফায়ার সার্ভিসের লোকজন এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ উমর ফারুক ও উক্ত ওয়ার্ডের মেম্বার মোঃ গোলজার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!