কমলগঞ্জে করোনা টিকা নিতে মানুষের আগ্রহ বাড়ছে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কমলগঞ্জে করোনা টিকা নিতে মানুষের আগ্রহ বাড়ছে

  • বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

সারা দেশের ন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন বিভিন্ন শ্রেনীপেশার মানুষের ভিড় বাড়ছে। ভয় নয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে করোনার টিকা নিয়ে লোকজন সন্তোষ প্রকাশ করছে। কোন ধরণের গুজবে কান না দিয়ে সবাইকে ভ্যাকসিন গ্রহণ করতে আহবার জানান।

Manual7 Ad Code

চার দিনে কমলগঞ্জে প্রায় ১২০০ লোক করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন। শুধু বুধবার কমলগঞ্জে ৬৩০ জন লোক করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন। সাথে বাড়ছে অনলাইন নিবন্ধনও। যা দেখে বুঝাই যায় টিকায় বাড়ছে মানুষের আগ্রহ। জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, ব্যাংক কর্মকর্তা, পুলিশ, বিমান বাহিনীর সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীর মানুষকে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টিকা নিতে দেখা গেছে।

বুধবার টিকা দানের ৪র্থ দিনে কমলগঞ্জ উপাজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন নিতে আসা ব্যাংক কর্মকর্তা মো. সালাহউদ্দিন, রিপন মজুমদার, সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, শিক্ষক মোশাহীদ আলী বলেন, ভ্যাকসিন গ্রহণ করে কোন সমস্যা হয়নি। একটি চক্র গুজব ছড়াচ্ছে, টিকা নিয়েছি কোন অসুবিধা হয়নি। তারা করোনার টিকা বিনামূল্যে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

Manual8 Ad Code

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা টিকা কমিটির সদস্য সচিব ডা. এম মাহবুবুল আলম ভূইয়া বলেন, মানুষের দীর্ঘ সারি আছে, একের পর একজন আসছে এবং টিকা দেওয়াতে কোনো ঝামেলা নাই। তিনি জানান, কমলগঞ্জে এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

Manual2 Ad Code

সামগ্রিক পরিবেশ আরও উৎসবমুখর হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। তিনি জানান, ৪র্থ দিনে মানুষের ভিড় ছিল বেশি। এদিন ৬৩০ জন লোক টিকা নিয়েছেন। এ পর্যন্ত তিনটি বুথে মোট ১১৮৩ জন লোক কোভিড-১৯ এর টিকা নিয়েছেন এবং ১৩ শতাধিক লোক অনলাইনে নিবন্ধন করেছেন। অনলাইন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টিকা নিতে পারবেন। ইতিমধ্যে কমলগঞ্জে ৪ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। পর্যায়ক্রমে নিবন্ধিত সবাইকে টিকা দেওয়া হবে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!