কুলাউড়ায় প্রধানমন্ত্রীর দেয়া ঘরে আগুণ দিলেন নোমান মেম্বার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

কুলাউড়ায় প্রধানমন্ত্রীর দেয়া ঘরে আগুণ দিলেন নোমান মেম্বার

  • রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের এক মেম্বার মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া ঘরে গত ১১ ফেব্রুয়ারি ভোরে পরিকল্পিতভাবে আগুন লাগানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. ফজলুল করিম চৌধুরী কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন।

কুলাউড়া থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, উপজেলায় ১১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূনর্বাসনের অংশ হিসেবে রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুরে ১২টি ঘর নির্মাণ করে তার নাম দেয়া হয় মুজিবপাড়া। সেই মুজিবপাড়ার ১২টি ঘরের মধ্যে একটি ঘর বরাদ্ধ দেয়া হয় খোরশেদা বেগমকে।

রাউৎগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার নোমান আহমদ ঘরটি বরাদ্দ দেন। কিন্তু খাতেবুন বিবি নামক অপর এক মহিলা গৃহটি তার দাবি করে খোরশেদা বেগমকে বরাদ্ধকৃত ঘরে উঠতে নিষেধ করে। গত ১০ ফেব্রুয়ারি রাতে মেম্বার নোমান আহমদ বরাদ্দকৃত ঘরের মালিক খোরশেদা বেগমকে ঘরে উঠায় দেখে নেয়া হুমকি দেন।

Manual3 Ad Code

পরের দিন ১১ ফেব্রুয়ারি ভোরে রাতে খাতেবুন বিবিকে সাথে নিয়ে মেম্বার নোমান আহমদ মুজিবপাড়া এসে ওই কক্ষের দরজা ভেঙে ভেতরে অনধিকার প্রবেশ করে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় পালিয়ে যায়। এসময় মুজিবপাড়ায় বসবাসরত অন্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফযরের নামাযে আসা মুসল্লিরা ইউপি মেম্বার নোমান আহমদ ও খাতেবুন বিবিকে পালিয়ে যেতে দেখেন।

ঘটনার খবর পেয়ে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম সরেজমিন ঘটনাস্থল পরিদর্শণ করেন। এঘটনায় ইউপি মেম্বার নোমান আহমদকে প্রধান ও খাতেবুন বিবিকে আসামী করে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়।

Manual8 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!