কুলাউড়ায় কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে ধর্ষণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

কুলাউড়ায় কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে ধর্ষণ

  • শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ১৩ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারি রাতে কুলাউড়া থানায় শিশুটির মা বাদী হয়ে প্রতিবেশী এক যুবককে আসামি করে মামলা করেছেন।

Manual1 Ad Code

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বাসিন্দা শিশুটির মা (৩৫) এলাকার বিভিন্ন বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। বাবা নেই। ১১ ফেব্রুয়ারি সকালে প্রতিদিনের মতো শিশুটিকে ঘরে একা রেখে মা কাজে চলে যান। ওইদিন একপর্যায়ে কলা খাওয়ানোর লোভ দেখিয়ে পাশের দেয়ালঘেরা একটি নির্জন স্থানে নিয়ে হৃদয় মিয়া (১৯) নামক প্রতিবেশি শিশুটিকে ধর্ষণ করে। ধর্ষণের শিকার শিশুটি পরে শিশুটি বাড়িতে ফিরে যায়। তবে মাকে এ ব্যাপারে কিছু বলেনি।

ওই দিন রাতে ব্যথায় শিশুটি কাতরাতে থাকে। গায়ে জ্বরও ওঠে। এ অবস্থায় পরদিন ১২ ফেব্রুয়ারি তাকে স্থানীয় এক পল্লীচিকিৎসকের কাছে নিয়ে যান তার মা। চিকিৎসক ব্যথানাশক কিছু ওষুধ দেন। এরপরও ব্যথা কমছিল না।

এ দিকে গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) শিশুটি কেঁদে কেঁদে মাকে ঘটনাটি জানায়। এ কথা শুনে তার মা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে এ ব্যাপারে বিচার প্রার্থী হন।

Manual7 Ad Code

খবর পেয়ে পুলিশ গত বুধবার রাতে এলাকায় অভিযান চালায়। তবে হৃদয়কে পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত ১০টায় হৃদয়কে আসামি করে মামলা করেন শিশুটির মা।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, আসামি পলাতক। গ্রেফতারের চেষ্টা চলছে। নির্যাতনের শিকার শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য মৌলভীবাজার জেলা সদরের হাসপাতালে পাঠানো হয়েছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!