সাংবাদিক মুজাক্কির হত্যাকারীদের শাস্তির দাবিতে চিলমারীতে প্রতিবাদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সাংবাদিক মুজাক্কির হত্যাকারীদের শাস্তির দাবিতে চিলমারীতে প্রতিবাদ

  • মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

Manual4 Ad Code
এইবেলা, কুড়িগ্রাম ::
নিগঞ্জের বসুরহাটে রাজনৈতিক প্রতিহিংসায় গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন কুড়িগ্রামের চিলমারীতে সকল সাংবাদিকবৃন্দ।
মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক  ফোরাম চিলমারী শাখার আয়োজনে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ কর্মসুচি পালিত হয়। মফস্বল সাংবাদিক ফোরাম চিলমারী শাখার সভাপতি মোঃ ফজলুল হকের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, প্রেসক্লাব চিলমারী সভাপতি ও যুগান্তর প্রতিনিধি গোলাম মাহবুব, ভোরের কাগজ প্রতিনিধি মামনুর রশীদ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম সুজন, দৈনিক যুগের আলো প্রতিনিধি হুমায়ুন কবীর, দৈনিক মানবজমিন প্রতিনিধি সাওরাত হোসেন সোহেল প্রমুখ।
বক্তরা সাংবাদিক হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের খুব দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!