শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত : তথ্যমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত : তথ্যমন্ত্রী

  • রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

Manual7 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) :: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের যত অর্জন সবকিছুর সাথে জড়িয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগের নাম। বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র স্বাধীনতা নেতৃত্বদানকারী সংগঠন নয় বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্বে এদেশের সকল কিছু অর্জন হয়েছে।

Manual7 Ad Code

বাংলাদেশ স্বাধীনতার পর আমরা স্বাধীনতার ৫০বছর উদযাপন করতে যাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করছি। এরই মধ্যে গত পরশুদিন রাতে এই স্বাধীনতার ৫০বছর পূর্তির পূর্বক্ষনে আরেকটি অর্জন শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। সেটি হল বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে।

এখন আর বাংলাদেশে দরিদ্র দেশ নয় বলে জানান। তিনি রবিবার দুপুরে নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলার সাহেবগঞ্জ ফুটবল মাঠে আয়োজিত সম্মেলনে আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদলের সঞ্চলনায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রিয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজামউদ্দিন জলিল জনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Manual2 Ad Code

সভাশেষে নৃপেন্দ্র নাথ দত্ত দুলাকে সভাপতি ও আক্কাস আলীকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট আত্রাই উপজেলা আওয়ামীলীগের কমিটি ঘোষণা করা হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!