কুলাউড়ায় এলপিএল ক্রিকেট টুর্ণামেন্টের পুরষ্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

কুলাউড়ায় এলপিএল ক্রিকেট টুর্ণামেন্টের পুরষ্কার বিতরণ

  • সোমবার, ১ মার্চ, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual4 Ad Code

কুলাউড়ায় লস্করপুর এসোসিয়েশন কর্তৃক আয়োজিত লস্করপুর প্রিমিয়ার লিগ (এলপিএল) প্রাইজমানি ক্রিকেট টুর্ণামেন্টের সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণ ২৭ ফেব্রুয়ারী শনিবার বিকেলে লস্করপুর ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সংগঠনের উপদেষ্টা মোঃ ফজিলত খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মুকিত খান তানিমের  সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন কুলাউড়া পৌরসভার  নব নির্বাচিত মেয়র, সিলেট বিভাগীয় ক্রিড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা কাজী ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ হারুনুর রশিদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের স্হায়ী কমিটির সদস্য মোঃ আজিজুল ইসলাম খান, সভাপতি মোঃ মোক্তাদির আলী, উপদেষ্টা গিয়াস উদ্দিন আহমদ, মোঃ হানিফ খান, আব্দুল খালিক খান সুহেল, সহ সভাপতি আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমদ নার্গেছ, তাহমিদুল হাসান জামী, টিপু আহমদ, মনসুর আহমদ আসব প্রমুখ।

Manual1 Ad Code

অনুষ্ঠানে টুর্ণামেন্টের চ্যাম্পিয়ান ইমাদ ইলেভেন ও রানারআপ তানজিম ব্রার্দার্স এর মধ্যে নগদ প্রাইজমানি ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। পুরষ্কার বিতরণের পর সংগঠনের  নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews