বিআরটিএ’র সেবা সপ্তাহ পরিদর্শনে রংপুর বিভাগীয় উপ-পরিচালক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিআরটিএ’র সেবা সপ্তাহ পরিদর্শনে রংপুর বিভাগীয় উপ-পরিচালক

  • মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

Manual5 Ad Code
এইবেলা, কুড়িগ্রাম ::
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে কুড়িগ্রাম বিআরটিএ’র আয়োজিত বিশেষ সেবা সপ্তাহের তৃতীয় দিনে পরিদর্শন করেন রংপুর বিভাগীয় উপ-পরিচালক (ইন্জি:) মোঃআশরাফুজ্জামান।পরিদর্শন কালে তিনি গ্রাহকদের মাঝে ড্রাইভিং লাইসেন্স এবং মোটরযান রেজিষ্ট্রেশনের কাগজ তুলে দিয়ে তাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
তিনি তার বক্তব্যে বলেন, এখন থেকে ঘরে বসেই গ্রাহকরা তাদের মোবাইল এ্যাপের মাধ্যমে কোন রকম হয়রানি ছাড়াই বিআরটিএ’র বিভন্ন সেবাগুলো গ্রহণ করতে পারবে যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের স্বপ্নকে আরও তরান্বিত করবে।এরপর তিনি বিআরটিএ’র এন.আর.বি ব্যাংক পরিদর্শন করেন ও বিভিন্ন দাপ্তরিক নথিপত্র খু্তিয়ে দেখেন। এসময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-লালমনিরহাট সার্কেল সহকারী পরিচালক ইন্জি. আলতাব হোসেন,রংপুর বিভাগ বিআরটিএ’র মোটরযান পরিদর্শক নূরস সাফা সরকার, কুড়িগ্রাম মোটরযান পরিদর্শক মাহাবুবার রহমান, কুড়িগ্রাম ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান, বিআরটিএ’র আফিস সহকারি কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক জাবেদুল ইসলাম,ফুলবাড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি ও জেলা প্রেসক্লাবের সদস্য মাহবুব লিটু প্রমুখ।
এর আগে গত ২৮ফেব্রুয়ারি সারা বাংলাদেশের ন্যায় কুড়িগ্রামেও সহকারি পরিচালক আলতাব হোসেন বিআরটি’এ এন্ডোয়েড মোবাইল এ্যাপ এর মাধ্যমে- ইউজার নিবন্ধনে সহায়তা প্রদান;  লর্নার ড্রাইভিং লাইসেন্স প্রদান; মোটরসাইকেল রেজিস্ট্রেশনের আবেদন গ্রহন, প্রভৃতি সেবা প্রদানের উদ্দেশ্যে বিশেষ সেবা সপ্তাহ উদ্বোধন করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!