বড়লেখায় সূর্যমূখীর মাঠ দিবস পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

বড়লেখায় সূর্যমূখীর মাঠ দিবস পালন

  • বুধবার, ১৭ মার্চ, ২০২১

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual6 Ad Code

বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ঝগড়ি গ্রামে মঙ্গলবার বিকেলে সূর্যমূখীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি বিভাগ আয়োজিত কৃষকদের উদ্বুদ্ধকরণের লক্ষে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবল সরকার।

ইউএনও বলেন, আমাদের বিভিন্ন অসুখের ৯৫ ভাগ খাদ্যে ভেজালের কারণে হয়ে থাকে। এর অন্যতম হচ্ছে ভোজ্য তেল। আমাদের সুস্থতার জন্য সূর্যমূখীর উৎপাদন ও তেলের ব্যবহার বৃদ্ধি করতে হবে। নিজেরা ফসল ফলিয়ে ভোগ-ব্যবহার করলে অনেক কঠিন কঠিন রোগ বালাই থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।

Manual6 Ad Code

ইউপি চেয়ারম্যান নছিব আলীর সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার দিবদাস মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজ, মেডিকেল অফিসার ডা. পিয়াসা, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ, উপ-সহকারী কৃষি অফিসার মো. সেলিম হোসেন, সবিনয় চন্দ্র দাস, মো. মাছুম বিল্লাহ, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লাল, সাংবাদিক আব্দুর রব, সাধারণ সম্পাদক সাজেদুল মজিদ নিকু, সুচনা প্রকল্পের পুষ্টি অফিসার আল-আমিন, কটালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত কুমার দাস, ইউপি মেম্বার সহিদ আহমদ, যুবলীগ নেতা অমর উদ্দিন প্রমুখ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!