সিলেটে কোয়ারেন্টিন থেকে পালানো প্রবাসী পরিবারকে জরিমানা! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি হলোখানায় মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা- কে নেবে দায়!! ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন 

সিলেটে কোয়ারেন্টিন থেকে পালানো প্রবাসী পরিবারকে জরিমানা!

  • সোমবার, ২২ মার্চ, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, সিলেট ::

Manual7 Ad Code

সিলেট নগরীর ব্রিটানিয়া হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে পালিয়ে যাওয়া যুক্তরাজ্য ফেরত একই পরিবারের ৯ সদস্যকে ফিরিয়ে আনা হয়েছে। পরে কোয়ারেন্টিন থেকে পালিয়ে যাওয়ার অপরাধে তাদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় একটি গোয়েন্দা সংস্থা হোটেলটিতে কোয়ারেন্টিনে থাকা যাত্রীদের খোঁজ নিতে গেলে বিষয়টি ধরা পড়ে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে। সেইসঙ্গে যুক্তরাজ্যেরে নতুন স্ট্রেইনের করোনা সিলেটে ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ে নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। পরে হোটেল কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করে রাত সাড়ে ৯টার দিকে হোটেলে ফিরে আসে তারা। এ সময় সংক্রমণ নিরোধন আইনে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রাপ্ত বয়স্ক ৬ জনকে ১৮ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন। সেইসঙ্গে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়।

Manual8 Ad Code

এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেই ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠানো হয়।তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর থেকে যারা নিরাপত্তা বলয় ফাঁকি দিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে বেরিয়ে যাবেন তাদের বিরুদ্ধে সংক্রমণ নিরোধন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে।

Manual7 Ad Code

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ বলেন, প্রতিটি হোটেলে ৪ জন পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকেন। এই ঘটনায় দায়িত্বরতদের কোনো অবহেলা আছে কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!