গোলাপগঞ্জে নিজ গ্রামে খুন হলেন যুবলীগ নেতা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

গোলাপগঞ্জে নিজ গ্রামে খুন হলেন যুবলীগ নেতা

  • সোমবার, ২২ মার্চ, ২০২১

Manual3 Ad Code

এইবেলা, সিলেট ::

সিলেটের গোলাপগঞ্জে বাজার থেকে বাড়ি ফিরতে গ্রামে ঢুকতেই দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয়েছেন যুবলীগ নেতা এহতেশামুল হক শাহিন (৪২)। রোববার গভীর রাতে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের লরিপুর গ্রামের সড়কে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে খুন করে পালিয়ে যায়।

Manual5 Ad Code

নিহত শাহিন লরিপুর গ্রামের মরহুম আব্দুল হকের ছেলে। তিনি স্থানীয় হেমিগঞ্জ বাজারের হাসিবা ট্রেডাস নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন।

জানা যায়, এহতেশামুল হক শাহিন রোববার রাতে ঢাকা থেকে কাজ শেষে তার লরিফর গ্রামের বাড়িতে ফিরছিলেন। তিনি সিলেটে এসে একটি সিএনজিযোগে গ্রামে আসামাত্র কয়েকজন দুর্বৃত্ত রাস্তায় ব্যারিকেড দিয়ে তাকে গতিরোধ করে। এ সময় শাহিনের সঙ্গে সন্ত্রাসীদের ধস্তাধস্তির একপর্যায়ে শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায় সন্ত্রাসীরা।

Manual1 Ad Code

পরে চালকের সহযোগিতায় তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়ির লোকজন তাকে দ্রুত ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনূর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গাড়ির চালকসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের এখন জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!