বড়লেখায় চা বাগানে গাঁজার বাণিজ্যিক চাষ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

বড়লেখায় চা বাগানে গাঁজার বাণিজ্যিক চাষ!

  • শনিবার, ২৭ মার্চ, ২০২১

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual7 Ad Code

বড়লেখার নিউ সমনবাগ চা বাগানের এক শ্রমিক বসতঘরের পিছনে বাণিজ্যিকভাবে গাঁজার চাষ করেছে। শুক্রবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ৪৭৮টি গাঁজার গাছ উদ্ধার করেছে। এসময় গাঁজা চাষী সুশীল ভুমিজ পালিয়ে যায়। এব্যাপারে এসআই সুব্রত কুমার দাস গাঁজা চাষী সুশীল ভুমিজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছেন।

Manual8 Ad Code

জানা গেছে, উপজেলার নিউ সমনবাগ (মোকাম) চা বাগানের শ্রমিক সুশীল ভুমিজ (৩৮) বসতঘরে পিছনে অতি গোপনে বাণিজ্যিকভাবে গাঁজার চাষ করেছে। প্রশাসনসহ স্থানীয় লোকজনের চোখ ফাঁকি দিতে রাতের বেলা সে তার রোপনকৃত গাঁজা গাছের পরিচর্যা করতো। এরপরও শেষ রক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেনের নির্দেশে এসআই আবু সাইদের নেতৃত্বে একদল পুলিশ সুশীল ভুমিজের বসতবাড়িতে অভিযান চালায়। বসতঘরের পিছনের ক্ষেতে গাঁজা গাছের পরিচর্যাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। এসময় পুলিশ গাঁজা ক্ষেত থেকে তার রোপনকৃত ৪৭৮টি গাঁজার গাছ উদ্ধার করে।

থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, পলাতক আসামী সুশীল ভুমিজ দীর্ঘদিন ধরে গাঁজার চাষ করে তা বাজারজাত করছে বলে স্থানীয় লোকজন নিশ্চিত করেন। পুলিশ অভিযান চালিয়ে তার ক্ষেত থেকে বিপুল পরিমান গাঁজার গাছ উদ্ধার করেছে। গাঁজা চাষী সুশীলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!