সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

Manual1 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। বুধবার বিকেলে পত্রিকার সম্পাদক-প্রকাশক ও কমলগঞ্জ পৌর মেয়র মো: জুয়েল আহমদ এর ব্যক্তিগত কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের এক মিলন মেলায় পরিণত হয়।

Manual7 Ad Code

পত্রিকাটির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পত্রিকার সম্পাদক ও প্রকাশক পৌর মেয়র মো: জুয়েল আহমেদের সভাপতিত্বে ও প্রধান সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বিশিষ্ট লেখক-গবেষক আহমেদ সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সুব্রত দেব রায় (সঞ্জয়), কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, এটিএন নিউজ জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ, আরটিভি জেলা প্রতিনিধি চৌধুরী ভাষ্কর হোম, বৈশাখী টিভির মৌলভীবাজার প্রতিনিধি, ইমন দেব চৌধুরী, মাই টিভি জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে, সাংবাদিক সাজিদুর রহমান সাজু ও মোনায়েম খান প্রমুখ। আলোচনা পর্বের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের প্রতিষ্ঠাকালীন সম্পাদক শাহীন আহমেদ।

Manual7 Ad Code

অনুষ্ঠানের শুরুতেই সাংবাদিকদের বিভিন্ন মহল থেকে সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এর পর কমলগঞ্জের কাগজ পরিবার থেকে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। সব শেষে সাপ্তাহিক কমলগঞ্জের কাগজের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!