জুড়ীতে দুই ভুয়া সাংবাদিককে গণধোলাই ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

জুড়ীতে দুই ভুয়া সাংবাদিককে গণধোলাই !

  • বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

Manual8 Ad Code

এইবেলা, জুড়ী ::

মৌলভীবাজারের জুড়ীতে দুই ভূয়া সাংবাদিককে গণধোলাই দিয়েছে এলাকাবাসী । গণধোলাইয়ের পর অবরুদ্ধ থেকে স্থানীয় এক ইউপি সদস্যের  জিম্মায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

Manual7 Ad Code

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের মহিলা ওয়ার্ড সদস্য, ভবানীপুর গ্রামের বাসিন্দ আফিয়া বেগম ও বদরুল ইসলামের ছেলে ফ্রিজের মিস্রী জাকির হোসেন (২৩) ও পূর্ব জুড়ী ইউনিয়নের বড় ধামাই গ্রামের জমির উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (২২) বিভিন্ন সময় নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের সাথে ধোকাবাজি করে আসছেন। এরই ধারাবাহিকতায় বুধবার (৩১ শে মার্চ) জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী ভর্তি হলে সেখানে উৎপেতে থাকা জাহিদুল ইসলাম ও জাকির হোসেন কারও অনুমতি ছাড়া রোগীর ভিডিও করতে যান, সেখানে রোগীর আত্বীয় স্বজনরা বাধা দিলে তারা তাতে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক পরিচয় দেন । এর পর রোগীর স্বজনরা তাদেরকে আটক করে গণধোলাই দিয়ে হাসপাতালের একটি রুমে অবরুদ্ধ করে রাখেন।

Manual1 Ad Code

খবর পেয়ে জুড়ী থানা পুলিশ সেখানে গিয়ে তাদের কাছ থেকে ক্যামেরা জব্দ করে রাখে । পুলিশ ও এলাকাবাসীর কাছে জাকির হোসেন স্বীকার করে যে, সে ষষ্ট শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে । পরে জায়ফর নগর ইউপি সদস্য সিরাজুল ইসলাম সেখানে গিয়ে নিজের জিম্মায় তাদেরকে উদ্ধার করে আনেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!