কমলগঞ্জের চা বাগানে রিকিয়াসন সম্প্রদায়ের সম্মেলন অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জের চা বাগানে রিকিয়াসন সম্প্রদায়ের সম্মেলন অনুষ্ঠিত

  • সোমবার, ৫ এপ্রিল, ২০২১

Manual5 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি ::

Manual4 Ad Code

সচেতনতা, উন্নয়ন ও শ্রম অধিকার রিকিয়াসন সম্প্রদায়ের মূলনীতি এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কানিহাটি চা বাগানে রিকিয়াসন সম্প্রদায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন চা বাগান থেকে আগত রিকিয়াসন সম্প্রদায়ের লোকদের নিয়ে রোববার কানিহাটি চা বাগানে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

কানিহাটি চা বাগানের শ্রমিক প্রতাপ রিকিয়াসনের সভাপতিত্বে ও মিঠুন রিকিয়াসনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, শমশেরনগর ইউপি সদস্য সীতারাম বীন, মহিলা সদস্য নমিতা সিং, দলিত জনগোষ্ঠীর নেতা সুনীল কুমার মৃধা, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক জয়নাল আবেদীন, ছাত্রনেতা মোহন রবিদাস প্রমুখ।

সম্মেলনে চা বাগানের রিকিয়াসন সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরা হয়। তাদের মাতৃভাষা চর্চা, চা শ্রমিকদের উন্নয়ন, শ্রম আইনের বিধি অনুযায়ী প্রাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করা ও সমাজে রিকিয়াসন সম্প্রদায়ের সন্তানদের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এছাড়া রিকিয়াসন সম্প্রদায়কে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আওতায় আনার জন্য সরকারের কাজে জোর দাবী জানান।

Manual6 Ad Code

অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!