কমলগঞ্জে প্রশাসনের সচেতনতামূলক নির্দেশনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

কমলগঞ্জে প্রশাসনের সচেতনতামূলক নির্দেশনা

  • সোমবার, ৫ এপ্রিল, ২০২১

Manual6 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় লকডাউন মানতে রাজি নন ব্যবসায়ী ও নিম্নআয়ের লোকজন। লকডাউনকে উপেক্ষা করে সকাল থেকেই দোকানের দু’এক সাটার খুলে দোকানে অবস্থান করছেন ব্যবসায়ীরা। উপজেলার শমশেরনগর, ভানুগাছ বাজার, মুন্সীবাজারসহ কয়েকটি বাজারে এচিত্র দেখা গেছে। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লকডাউন, স্বাস্থ্যবিধি ও সরকারের ১৮ দফা মানতে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়েছে।

উপজেলার শমশেরনগর, ভানুগাছ বাজার ও মুন্সীবাজার ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা সকাল থেকেই শপিং মল, হোটেল-রেস্টুরেন্টসহ স্ব স্ব ব্যবসা প্রতিষ্ঠানের এক এক সাটার খুলে বসে আছেন। ক্রেতারাও মালামাল এবং খাদ্যপণ্য কিনতে দোকানে দোকানে আসা যাওয়া করছেন। অনেকের মধ্যে মাস্ক ব্যবহারেরও কোন আগ্রহ দেখা যায়নি। শমশেরনগর বাজারের হোটেল-রেস্টুরেন্টে খাবারের জন্য মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। যেখানে দু’জন বসার কথা, সেখানে তিনজন বসে খাবার খাচ্ছেন। বাস ব্যতিত সকল প্রকার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে হাটবাজারে অন্যদিনের তুলনায় মানুষের উপস্থিতি খুবই কম রয়েছে।

Manual2 Ad Code

এদিকে করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলি ও নিষেধাজ্ঞা আরোপে সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক গত ২৯ মার্চ তারিখে ১৮ দফা নির্দেশনার প্রয়োজনীয় নির্দেশনা সমুহ বাস্তবায়নে উপজেলা প্রশাসন সচেতনতা মূলক ক্যাম্পিং করেছে। সকালে ভানুগাছ বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও দুপুরে শমশেরনগর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী ব্যবসায়ীদের সাথে কথা বলে সচেতনতামূলক নির্দেশনা প্রদান করেন।

Manual3 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক জানান, আগামী ১১ এপ্রিল পর্যন্ত মেয়াদে লকডাউন প্রতিপালনের জন্য আমরা মাঠে আছি এবং ব্যবসায়ীসহ জনসাধারণকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!