জুড়ীতে ট্রাক চাপায় প্রাণ গেল রাজনগরের যুবকের  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে কুড়িগ্রামে ৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল : জেলায় পাসের হার ৪০.৭২%  ওসমানীনগরে এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

জুড়ীতে ট্রাক চাপায় প্রাণ গেল রাজনগরের যুবকের 

  • শনিবার, ১০ এপ্রিল, ২০২১

Manual7 Ad Code
জুড়ী প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ীতে ট্রাকের পিষ্ঠের প্রাণ হারিয়েছেন সৈকত আলী (৩০) নামের এক যুবক।ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ট্রাক ৫ কিমি দূরে জুড়ী বাজারে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার ইটাখলা চা বাগানের বাসিন্দা সৈকত আলী (৩০) জুড়ী উপজেলার সোনারুপা বাগানের পাশে রাজমিস্ত্রী কাজ করেন।তার বাড়ি থেকে মোটর সাইকেল চালিয়ে  জুড়ীতে যাওয়ার পথে ভূয়াই নামক স্থানে সকাল ৮ টার দিকে দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে রাখা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে আবার ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের পিষ্ঠে তার শরীরের নিচের অংশ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা লাশ ফেলা দেখে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।ঘটনার পর ঐ ট্রাক জুড়ী বাজারে গিয়ে আরেকটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা দিলে সেখানে স্থানীয়রা ট্রাকটি আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ দাস বলেন,অনেক দিন থেকে রাস্তার পাশে  ফেলে রাখা বৈদ্যতিক খুঁটির কারনে প্রায় সময় দূর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ এগুলো সরালে হয়তো এ দূর্ঘটনা ঘটতো না।
জুড়ী থানার এএসআই অনিক জানান, নিহতের পরিবারের লোকজন এসেছে, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার প্রেরণ করা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews