কুড়িগ্রামে হাতকাটা বাঁধনসহ গ্রেফতার-৪ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে হাতকাটা বাঁধনসহ গ্রেফতার-৪

  • শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

Manual7 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধি ::

Manual5 Ad Code

কুড়িগ্রামে কলেজ শিক্ষক আতাউর রহমান মিন্টুর নৃ”শংসভাবে হাত’ কা’টা মা’মলার প্রধান আ’সামী মো: বাধনসহ ৪ আ’সামীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বুধবার (১৪এপ্রিল) রাত ২ টার দিকে ঢাকার দক্ষিনখান এলাকার একটি বাসা থেকে মামলার প্রধান আসামী হাত কাটা বাঁধন (৩০) ও মো: রশিদ মিয়া (৩৫) কে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের তথ্যমতে আরেক আসামী মাজহারুল ইসলাম মনোয়ার (৩০) কে বুধবার ভোররাতে কুড়িগ্রামের কাঁঠালবাড়ীর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

Manual4 Ad Code

এর আগে মামলার আসামী আল-আমিন আহমেদ শুভ (২৬) কে কুড়িগ্রাম থেকে গ্রেফতার করে তার দেয়া তথ্যের ভিত্তিতে মামলার প্রধান আসামীসহ অন্যান্য আসামীদের গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। তিনি বলেন, প্রধান আসামী বাধনসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদেরও দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।

Manual1 Ad Code

উল্লেখ্য, গত ১৬ মার্চ দুপুরে কুড়িগ্রামের রাজারহাটের ছিনাই ইউনিয়নের পালপাড়া এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা ও কলেজ শিক্ষক আতাউর রহমান মিন্টুর ডান হাতের কব্জি কেটে নেয়াসহ তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ১৮ মার্চ মিন্টু বাবা আলতাফ হোসেন বাদী হয়ে রাজারহাট থানায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে।

মিন্টু বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!