কমলগঞ্জে সংবাদ সম্মেলন : মেডিকেল কলেজে উপজাতি কোটায় ভর্তি তালিকায় অনিয়ম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে সংবাদ সম্মেলন : মেডিকেল কলেজে উপজাতি কোটায় ভর্তি তালিকায় অনিয়ম

  • রবিবার, ১৮ এপ্রিল, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual1 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক মেডিকেল কলেজে সমতলের উপজাতি কোটায় ভর্তি তালিকায় অনিয়মের অভিযোগ তুলেছেন বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির নেতৃবৃন্দ। শনিবার (১৭এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ স্থানীয় একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করা হয়।

সংবাদ সম্মেলনে মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কমলা বাবু সিংহ লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশে সমতলে বসবাসরত উপজাতি/ক্ষুদ্র নৃগোষ্ঠিভূক্ত শিক্ষার্থীদের জন্য সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য ৮টি কোটা বরাদ্দ রাখা হয়েছে। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে ৭৭ নম্বর কোডে সমতলের উপজাতি কোটায় ভর্তির জন্য স্বাস্থ্য অধিদপ্তর যে তালিকা প্রকাশ করে তার অধিকাংশই অ-উপজাতি শিক্ষার্থী। ফলে ক্ষুদ্র নৃগোষ্ঠির শিক্ষার্থী এবং অভিভাবকরা হতাশাগ্রস্ত। বাংলাদেশ সরকারের একটি মহৎ উদ্দেশ্য বাস্তবায়নে স্বাস্থ্য অধিদপ্তরের ভুলের কারনে বাঁধাগ্রস্ত হচ্ছে। গত কয়েক বছর যাবত স্বাস্থ্য অধিদপ্তর এ ধরনের ভুল করার কারণে অনেক উপজাতি শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তি হতে বঞ্চিত। প্রতিবার লিখিত অভিযোগ জানানোর পরও প্রতি বছরই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।

Manual8 Ad Code

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ২০১৯ সালে বারবার আবেদনের মাধ্যমে তালিকা হতে অ-উপজাতি প্রার্থীর নাম বাতিল করার জন্য অনুরোধ জানানোর পরও স্বাস্থ্য অধিদপ্তর কোন পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে আদালতের শরনাপন্ন হয়ে রীট পিটিশন (২৭৩/২০২০) দায়ের করি। রীট পিটিশনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, মেডিকেল শিক্ষা-স্বাস্থ্য ও জনশক্তি বিভাগের পরিচালক এবং সংশ্লিষ্ট সরকারি মেডিকেল কলেজের প্রিন্সিপালদের বিবাদী করা হয়। ২০২০ সনের ১২ জানুয়ারী আদালত এই চার বিবাদীর প্রতি রুলনিশি জারি করেন। এরপরও অদ্যাবধি কোন কার্যকর পদক্ষেপ গোচরিভূত হয়নি, উপরন্ত ২০২১ সালেও একই ভুলের পুনরাবৃত্তি ঘটেছে।

সংবাদ সম্মেলনে তারা স্বাস্থ্য মন্ত্রণালয়সহ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে দাবি জানান, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করে সমতলে বসবাসরত উপযুক্ত উপজাতি শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত, উপজাতি কোটার ভর্তি তালিকায় অ-উপজাতি শিক্ষার্থীর নাম অন্তর্ভূক্ত না হওয়া, ন্যুনতম ঢাকা মেডিকেল কলেজে ১টি, এমএজি ওসমানী মেডিকেল কলেজ সিলেটে ৩টি, ময়মনসিংহ মেডিকেল কলেজে ২টি সীট বরাদ্ধ, উপজাতি কোটায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাইগ্রেশনের সুযোগ দেওয়া এবং অধিদপ্তরের ওয়েব সাইটে ভর্তির সুযোগ প্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঠিকানা জানতে পারা।

Manual4 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, বাংলাদেশ মণিপুরী মুসলিম ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বামডো) এর সভাপতি নুর উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক, চা জনগোষ্টির প্রতিনিধি মোহন রবিদাস, মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সহ-সভাপতি রঞ্জু সিংহ, সাংগঠনিক সম্পাদক শান্তমনি সিংহা, বাবুল সিংহ প্রমুখ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!