কমলগঞ্জে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের উপজেলা কমিটি গঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

কমলগঞ্জে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের উপজেলা কমিটি গঠিত

  • বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

Manual2 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি ::

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরীকে সভাপতি, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খুরশেদ আলীকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

Manual6 Ad Code

এ উপলক্ষে গত সোমবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. খুরশেদ আলী।

Manual3 Ad Code

সভায় ব্যাপক আলাপ আলোচনার পর সর্ব্বসম্মতিক্রমে ১৭ সদস্যবিশিষ্ট কমলগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন-সহ সভাপতি সত্যেন্দ্র কুমার পাল (কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়), ফয়েজ আহমদ (পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজ), শ্যামল কুমার দাশ (আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়), মো. নুরে আলম সিদ্দিক (হাজী মোঃ উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়), মো. মিছবাউর রহমান চৌধুরী (আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়), যুগ্ম সাধারন সম্পাদক মো. সাজ্জাদুর রহমান (অভয় চরন উচ্চ বিদ্যালয়), মানিক কান্তি পাল (ইউনিয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়), সাংগঠনিক সম্পাদক পদ্মমোহন সিংহ (এম এ ওহাব উচ্চ বিদ্যালয়) অর্থ বিষয়ক সম্পাদক মো. আব্দুস সোবহান (মাধবপুর উচ্চ বিদ্যালয়), প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাত কুমার সিংহ (দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়), শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অনু রানী ভৌমিক (কালেঙ্গা উচ্চ বিদ্যালয়), ধর্ম বিষয়ক সম্পাদক আহম্মদ আলী (উছমান আলী ইসলামী দাখিল মাদ্রাসা), কার্যনির্বাহী সদস্য- স্বপন কুমার সিংহ (চিতলীয়া জনকল্যান উচ্চ বিদ্যালয়), মো. সামছুল হক (নাজির হাসান দাখিল মাদ্রাসা), মো. জিল্লুর রহমান (কামুদপুর উচ্চ বিদ্যালয়।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews