সিলেটে করোনায় আরও ৬ জনের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা

সিলেটে করোনায় আরও ৬ জনের মৃত্যু

  • মঙ্গলবার, ৪ মে, ২০২১

Manual6 Ad Code

এইবেলা, সিলেট ::

Manual1 Ad Code

সিলেটে ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনায় সিলেটে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এই ৬ জনই সিলেট জেলার বাসিন্দা। এতে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৩৫৬ জনে দাঁড়িয়েছে।

Manual6 Ad Code

শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বিপরীতে সুস্থ হয়েছেন ১২৩ জন রোগী। নতুন শনাক্তদের মধ্যে ৫৫ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলার ৪ জন এবং হবিগঞ্জ জেলার ৩ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৭৮২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৩ হাজার ৩৫৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৩৮ জন, হবিগঞ্জে ২ হাজার ৩৭২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩১৯ জন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ৩৫৬ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৮৩ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ২৮ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ১৯ হাজার ৪০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১২ হাজার ৭৯০ জন, সুনামগঞ্জের ২ হাজার ৬২৭ জন, হবিগঞ্জের ১ হাজার ৮২০ জন এবং মৌলভীবাজার জেলার ২ হাজার ১৬৮ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ২২২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২০৩ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৩ জন, হবিগঞ্জের হাসপাতালে ১০ জন এবং মৌলভীবাজারের হাসপাতালে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

Manual5 Ad Code

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া বলেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬২ জন এবং সুস্থ হয়ে উঠেছেন আরও ১২৩ জন। এ সময়ে সিলেট বিভাগে ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!