কমলগঞ্জে ঈদবস্ত্র খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

কমলগঞ্জে ঈদবস্ত্র খাদ্যসামগ্রী ও নগদ সহায়তা প্রদান

  • সোমবার, ১০ মে, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual2 Ad Code

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে সাড়ে তিনশত দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা আব্দুল আহাদ (ফারুক আহমেদ)।

রোববার ০৯ মে সকাল সাড়ে ১০টায় আদমপুর ইউনিয়নের নৈনারপারস্থ নিজ বাড়ীতে স্বাস্থ্যবিধি মেনে সাড়ে তিনশত দরিদ্র অসহায় মানুষকে ঈদবস্ত্র, খাদ্য সামগ্রী ও নগদ অর্থসহ জনপ্রতি ১ হাজার টাকা পরিমাণ সহায়তা প্রদান করেন। এ সময় সাবেক ইউপি সদস্য হাজী আব্দুল লতিফ, সাংবাদিক শাব্বির এলাহী প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

উল্লেখ্য, প্রতিবছর ঈদ ছাড়াও সাম্প্রতিক করোনা সংকটকালে ও প্রাকৃতিক নানা দূর্যোগের সময় আব্দুল আহাদ (ফারুক আহমেদ) বিত্তহীন, অসহায় মানুষের পাশে দাঁড়ান। কয়েকমাস আগে দুর্ঘটনায় আহত প্রবীণ আওয়ামীলীগ নেতা জামাল মিয়াকে একটি হুইল চেয়ার ও আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। এছাড়াও অদম্য মেধাবী শিক্ষার্থী ও দরিদ্র লোকদের বিয়েশাদীতেও আব্দুল আহাদ (ফারুক) আর্থিক সহায়তা করে থাকেন। সংস্কৃতিকর্মী সাদেক হোসেন, ব্যবসায়ী সমছু মিয়া, তানবীর আহমেদ জানান, আব্দুর আহাদ (ফারুক) এর মানবিক সহায়তা দরিদ্র মানুষের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে। তার এ উদ্যোগ নিঃসন্দেহে প্রসংশার দাবীদার।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!