কমলগঞ্জ পৌরসভায় উৎসবভাতা ও মসজিদের উন্নয়নে নগদ অর্থ সহায়তা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

কমলগঞ্জ পৌরসভায় উৎসবভাতা ও মসজিদের উন্নয়নে নগদ অর্থ সহায়তা প্রদান

  • সোমবার, ১০ মে, ২০২১

Manual2 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি ::

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ইমাম মুয়াজ্জিনদের উৎসব ভাতা, নগদ অর্থ ও মসজিদের উন্নয়নে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

Manual2 Ad Code

রোববার ০৯ মে সকাল ১১টায় কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে পৌর এলাকার ৪২টি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের উৎসব ভাতা, সর্বসাকুল্যে ৩২৩১ জনকে নগদ অর্থ বিতরণ ও ৪টি মসজিদের উন্নয়ন কাজের জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইফ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান। এ সময় পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

অনুষ্ঠানে কমলগঞ্জ পৌর এলাকার ৪২টি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের নগদ ৬৩ হাজার টাকা উৎসব ভাতা প্রদান, সর্বসাকুল্যে ৩২৩১ জনকে ৪৫০টাকা করে নগদ অর্থ ১৫ লক্ষ ৩৬ হাজার ৪৫০টাকা বিতরণ ও ৪টি মসজিদের উন্নয়ন কাজের জন্য নগদ সাড়ে ৫লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!