মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও পথ সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

 মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও পথ সভা

  • রবিবার, ২৩ মে, ২০২১

Manual3 Ad Code

 নিজস্ব প্রতিবেদক ::

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা, শারীরিকভাবে লাঞ্ছিত করা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও পথসভা করা হয়েছে রোববার ২৩ মে দুপুরে।

Manual5 Ad Code

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি সুধাংশু শেখর হালদার এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান এর সঞ্চালনায় চৌমোহনা চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সিনিয়র আইনজীবি এড.মাহবুবুল আলম শামীম, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাফর ইকবাল, সহ-সভাপতি দুরুদ আহমদ,অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ।

Manual1 Ad Code

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শেখ মাহমুদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ ময়নুল ইসলাম রবিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ.কে অলক, শেখ মাহমুদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন দাশ তালুকদার, মামুন তরফদার, রিপন আহমদ, গৌবিন্দ্র মলিক, জাহেদুল ইসলাম পাপ্পু, জোবায়ের আহমদ, আজিজুল ইসলাম, শাহ ফজলুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, বদরুল আলম চৌধুরী, নাছরিন প্রিয়া, সিরাজুল হাসান, আলিম আল-মুমিন প্রমুখ।

Manual1 Ad Code

সাংবাদিক রোজিনা ইসলামকে ২৩ মে বিজ্ঞ আদালত জামিন দেওয়ায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দরা সংশিষ্ট আদালতের বিজ্ঞ বিচারক এবং সরকারকে ধন্যবাদ জানান।

সভায় বক্তারা, সচিবালয়ে রোজিনা ইসলামকে হেনস্তা, শারীরিকভাবে লাঞ্ছিত ও ন্যক্কার জনক ঘটনারজন্য তারা তীব্র প্রতিবাদ জানান। সচিবালয়ে ভেতরে যে ঘটনা ঘটেছে তা মাঠ পর্যায়ের সাংবাদিকদের উপর ছড়িয়ে পড়ার আশংঙ্কা রয়েছে। এটি মুক্ত সাংবাদিতার উপর একটি নগ্ন হস্তক্ষেপ। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার পূর্বক রোজিনা ইসলামকে হেনস্তা, শারীরিকভাবে লাঞ্ছিত ও ন্যক্কার জনক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবী জানান।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!