কমলগঞ্জে বৃষ্টির জন্য খোলা মাঠে নামাজ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

কমলগঞ্জে বৃষ্টির জন্য খোলা মাঠে নামাজ

  • রবিবার, ৩০ মে, ২০২১

Manual6 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি::

অসহ্য গরম আর অসহনীয় তাপদাহে পুড়ছে সারা দেশ। দেশজুড়ে চলছে বৃষ্টির জন্য হাহাকার। প্রচন্ড গরম-তাপদাহে হাপিয়ে উঠেছে জনজীবন। ঠিক কবে এবং কখন ঝরবে এই রহমতের ঝর্ণাধারা? কবে দূরীভূত হবে এই তাপদাহ? অনাবৃষ্টির কারনে বর্তমানে বিভিন্ন ফসলাদী , পশুপাখি ও মানবজীবন হুমকির সম্মুখীন।

Manual3 Ad Code

বৃষ্টির জন্য রোববার (৩০ মে) সকাল ১১ টার সময় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সালাতুল ইস্তিস্কা নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

নামাজের ইমামতি করেন মুন্সীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাও: জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সিপার আহমেদ তরফদার, নাহিদ আহমদ তরফদার, সৈয়দ রুহুল আমিন, হেলাল আহমেদ তরফদার, গোলাম কিবরিয়া হিমেল, ইব্রাহিম আহমেদ সুমন, হাফিজ মোস্তাক আহমসহ শত শত মুসল্লী। নামাজ শেষে মোনাজাতে কান্নার রোল, আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠেছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews