কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১০ম বর্ষপূর্তি উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১০ম বর্ষপূর্তি উদযাপন

  • সোমবার, ৩১ মে, ২০২১

Manual3 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১১তম বর্ষ পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

সোমবার (৩১ মে) দুপুর ২টায় কমলগঞ্জস্থ হীড বাংলাদেশ এর কনফারেন্স রুমে স্বাস্থ্যবিধি মেনে কমলকুঁড়ি পরিবারের উপদেষ্টা সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কেক কেটে অনুষ্ঠানের সুচনা করা হয়।

Manual4 Ad Code

এরপর এক এক করে কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেনাথকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক মো. জুয়েল আহমেদ। গেস্ট অব অনার ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও সমাজসেবক আব্দুল হান্নান চিনু, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক এডভোকেট মো. সানোয়ার হোসেন, বাংলাদেশ মণিপুরী আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সমরজিত সিংহ, হীড বাংলাদেশের লিয়াজো অফিসার নুরে আলম সিদ্দিকী। কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন শ্রীমঙ্গল দ্বারিকা পাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, প্রভাষক সেলিম আহমদ চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিকুল চক্রবর্তী, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, দৈনিক মানবজমিন প্রতিনিধি সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহীন আহমেদ, কমলগঞ্জ পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মোনায়েম খান প্রমুখ।

বক্তরা কমলকুঁড়ি পত্রিকার সফলতা কামনা করে বলেন, একটি ছোট মফস্বল এলাকা থেকে ১১ বছর ধরে পত্রিকাটি নিরবিচ্ছিন্নভাবে গণমানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রেখে আসছে। বস্তুনিষ্ঠতা বজায় রেখে ইতোমধ্যে পাঠক সমাদৃত ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে। পত্রিকাটির তাঁর অনন্য বৈশিষ্ট্য বজায় রেখে ভবিষ্যতের পথে পথচলা অব্যাহত রাখতে সক্ষম হবে।

Manual5 Ad Code

সভাপতির বক্তব্যে কমলকুঁড়ি পরিবারের উপদেষ্টা সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ বলেন, কমলকুঁড়ি পত্রিকার ১২ বছরে পদাপর্নের সময় থেকে প্রতি বছর সাংবাদিকতায় অসামান্য অবদানের স্বীকৃতি সরুপ কমলগঞ্জ উপজেলার ২ জন সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews