কমলগঞ্জে প্রতিপক্ষের হামলায় জেলা সমবায় পরিদর্শক গুরুতর আহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা

কমলগঞ্জে প্রতিপক্ষের হামলায় জেলা সমবায় পরিদর্শক গুরুতর আহত

  • বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

Manual2 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি ::

Manual6 Ad Code

জমি সংক্রান্ত পূর্ব বিরোধ নিয়ে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন মৌলভীবাজার জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক। গত বুধবার (০২ জুন) সকাল ৯টায় কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য এলাকায়। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, জমির সীমানা কাটা নিয়ে উপজেলার পতনঊষার ইউনিয়নের মনসুরপুর গ্রামের মৃত জায়ফর আলীর ছেলে মিনার আলীর সাথে একই এলাকার জিতেন্দ্র বৈদ্য (নিখিল মাস্টার) এর মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বুধবার জমির সীমানা কাটা নিয়ে উভয় পক্ষের বাক-বিতন্ডার এক পর্যায়ে জিতেন্দ্র বৈদ্য কোদালের গোড়ালি দিয়ে মাথায় আঘাত করলে রক্তাক্ত জখমপ্রাপ্ত হন মিনার আলী (৪৫)। এসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে শমশেরনগর ফাঁড়ির এসআই আব্দুর রহমান এবং এএসআই এনামুল হক ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয়রা মিনার আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

Manual1 Ad Code

এ ব্যাপারে জানতে চাইলে জিতেন্দ্র বৈদ্য (নিখিল মাস্টার) জানান, মিনার আলী আমাদের জমিতে জোরপূর্ব্বক গর্ত করে রাখে। প্রতিবাদ করলে মিনার ও তার ভাগিনা গংরা আমাদের বসতবাড়িতে ঢুকে উপর হামলা চালিয়ে লুটপাট করে। এ সময় সারীসহ আমাদের চারজন আহত হন। বেরিয়ে যাওয়ার সময় আমাদের বাড়ির কেচি গেইটে ধাক্কা লেগে মাথায় জখম হয়। এ ঘটনায় আমরা কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

Manual6 Ad Code

এ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (নি:) মোশারফ হোসেন বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews