কমলগঞ্জে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

কমলগঞ্জে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী

  • শনিবার, ৫ জুন, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে “পুষ্টি, মেধা, দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই শ্লোগানে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক উপজেলা পর্যায়ে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। এই মেলায় দেশি বিদেশি নানা প্রকার ৩০টি প্রাণির প্রদর্শনীর স্টল দেয়া হয়েছে।

Manual7 Ad Code

শনিবার (৫ জুন) সকালে উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। পরে উপস্থিত অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন।

Manual1 Ad Code

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা: হেদায়েত আলী।

Manual3 Ad Code

বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে সেরাদের মাঝে বিভিন্ন ক্যাটাগেরিতে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!