কুলাউড়া স্কুলছাত্রী গণধর্ষণের শিকার: মুলহোতা আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

কুলাউড়া স্কুলছাত্রী গণধর্ষণের শিকার: মুলহোতা আটক

  • মঙ্গলবার, ৮ জুন, ২০২১

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

কুলাউড়া উপজেলায় স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সজল মালাকার (২৪) নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ০৮ জুন আটক যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে ও স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রোববার (০৬ জুন) সকালে আলী আমজদ স্কুলে যাওয়ার জন্য পৃথিমপাশা ইউনিয়নের কালা মালাকারের ছেলে সজল মালাকারের সিএনজি অটোরিক্সাতে উঠে এক স্কুলছাত্রী। পথে রবিরবাজার মসজিদের সামনে থেকে সিএনজি অটোরিক্সা চালক সজল গাড়ি ঘুরিয়ে স্কুলছাত্রীকে অপহরণ করে লোহাইউনি চা বাগানের একটি নির্জন স্থানে নিয়ে তার অপর দুই সহযোগীসহ ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে।

Manual8 Ad Code

পরে স্কুলছাত্রী বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে জানায়। কুলাউড়া থানার এসআই মাসুদ আলম ভুঁইয়া সঙ্গীয় মঙ্গলবার ভোররাতে রবিরবাজার থেকে ধর্ষক সজলকে গ্রেফতার করতে সক্ষম হন।

Manual8 Ad Code

কুলাউড়া থানার এসআই মাসুদ আলম ভুঁইয়া জানান, ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি অপহরণ ও ধর্ষণ মামলা করেছেন। সজলের অপর দুই সহযোগি পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!