কমলগঞ্জে জুয়েলারী দোকানের ৩০ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার চুরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে জুয়েলারী দোকানের ৩০ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার চুরি

  • বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

Manual6 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি ::

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর বাজারে বৃহস্পতিবার গভীর রাতের বিসমিল্লাহ জুয়েলারী দোকানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। সংঘবদ্ধ চোরেরা দোকানের পেছনের রুমের ওয়ালসহ ষ্টীলের দরজা ভেঙ্গে দোকানে প্রবেশ প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

Manual5 Ad Code

দোকানের মালিক আব্দুল মতিন জানান, বৃহস্পতিবার সকালে তার ভাড়াটিয়া হেমু কানু তার ফার্মে যাওয়ার সময় দেখেন বিসমিল্লাহ জুয়েলার্স দোকানের সামনের গ্রীল খোলা এবং তালাগুলো নিচে পড়ে আছে ও দোকানের পিছনে ষ্টীলের দরজাও ভাঙা। তখন তিনি মালিক মতিনকে ডাক দিলে কোন সাড়া না পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানুকে ডেকে আনেন। দোকানের মালিক আব্দুল মতিন আরো জানান, তার লকারে প্রায় ৩০ লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ছিলো। ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। দুধর্ষ চুরির ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!