কমলগঞ্জে দীপা চৌধুরীকে হত্যার অভিযোগে থানায় মামলা : গ্রেফতার-৩ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে দীপা চৌধুরীকে হত্যার অভিযোগে থানায় মামলা : গ্রেফতার-৩

  • বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

Manual8 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ননাশের (স্বামীর বড় বোনের) বাড়িতে গলায় ফাঁস দিয়ে গত ১৩ জুন ভোররাতে দীপা চৌধুরী (২৮) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। আত্মহত্যাকারীর পরিবার সদস্যরা শুরু থেকে বলে আসছিলেন এ ঘটনা আত্মহত্যা নয়, এটি একটি পরিকলিপত হত্যা। নিহত দীপা চৌধুরীর বোন মৌমিতা চৌধুরী বাদী হয়ে এ ঘটনাকে পরিকল্পিত হত্যা উল্লেখ করে গত ১৫ জুন মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট আদালতে গৃহবধুর স্বামী সাইফুল ইসলামসহ ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে গত বুধবার রাতে পুলিশ ওই মামলার এজাহারভুক্ত আসামী শেফী বেগম (৪০), মিজান মিয়া (২০) ও বাদশা মিয়া (৩৫) কে গ্রেফতার করে মৌলভীবাজার আদালতে প্রেরণ করেন।

শমশেরনগর পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক শাহ আলম গৃহবধু দীপা চৌধুরী হত্যা মামলায় তিনজন আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত তিনজনকে বৃহস্পতিবার মৌলভীবাজার আদালতে প্রেরন করা হয়।

Manual3 Ad Code

উল্লেখ্য, গত ১৩ জুন ভোর রাতে শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মঈনুল ইসলামের বাড়িতে এ ঘটনাটি ঘটে। শমশেরনগর ফাঁড়ির পুলিশ সদস্যরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

Manual8 Ad Code

জানা যায়, মুন্সীবাজার ইউনিয়নের বিক্রমকলস গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী দীপা চৌধুরী। সে যুক্তরাজ্যে বসবাস করতো। সেখানে তার প্রথম স্বামী ও প্রথম পক্ষের এক ছেলেও রয়েছে। প্রথম স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের পর প্রেমের সম্পর্ক গড়ে সাইফুল ইসলামের সাথে আদালতের মাধ্যমে তার দ্বিতীয় বিয়ে হয়েছিল। এ বিয়ে নিয়ে সাইফুল ইসলামের পারিবারিকি দ্বন্দ শুরু হলে সে স্ত্রী দীপা চৌধুরীকে গোবিন্দপুর গ্রামের স্বামীর বড় বোন শেফী বেগমের বাড়িতে অবস্থান করছিলেন দীপা চৌধুরী। ১৩ জুন ভোর রাতের কোন এক সময় গৃহবধূ দীপা চৌধুরী রান্না ঘরের চালার সাথে পরনের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনার খবর পেয়ে রোববার সকালে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে গৃহবধূ দীপা চৌধুরীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর পাসপাতালে পাঠায় এবং ঘটনাস্থল থেকে গৃহবধুর মোবাইল ফোন, ব্যাগ ভর্তি কাপড় জব্দ করা হয়।

ঘটনার পর পরই সাংবাদিকদের সাথে আলাপকালে গৃহবধুর বোন মৌমিতা জানায়, সাইফুল প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায়ে তার বোন প্রথম স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করে সাইফুলের সাথে বিয়ে হয়। সে মনে করে এটি আত্মহত্যা নয় এটি পরিকল্পিত হত্যা। এ ঘটনায় তারা মামলা করবে বলেও জানিয়েছিল।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!