কমলগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রার্থনা সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রার্থনা সভা

  • শনিবার, ১৯ জুন, ২০২১

Manual5 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও শ্রীমঙ্গল উপজেলা পরিষদের তিনবারের সফল চেয়ারম্যান প্রয়াত রনধীর কুমার দেব স্মরণে ও তার বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুন) বিকাল ৫টায় কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দূর্গাবাড়িতে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে প্রার্থনা সভার আয়োজন করা হয়।

Manual7 Ad Code

কমলগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার ঐক্য পরিষদের সভাপতি জিডিশন প্রধান সুচিয়াং এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিরঞ্জন দেবের পরিচালনায় প্রার্থনা সভায় গেষ্ট অফ অনার ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর লাল সাহা। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার ঐক্য পরিষদের সহ-সভাপতি শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, সহ- সভাপতি সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়, যুগ্ন সাধারণ- সম্পাদক শিক্ষক সমরেন্দ্র সেন গুপ্ত, শমশেরনগর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার ঐক্য পরিষদের সভাপতি রতন বর্মা প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সঞ্জয় কুমার দেব সপু, শিক্ষক অরুন চন্দ্র পাল, উত্তম দেবনাথ, দেবাশীষ মল্লিক প্রমুখ। এছাড়াও উপজেলার ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সভায় বক্তারা বলেন, রনধীর কুমার দেব ছিলেন সর্ব গুণে গুণান্বিত একজন মানুষ। যার ফলে স্বল্প সময়েই তিনি নিজের কর্ম দিয়ে সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিতে পেরেছিলেন। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তারপরও আমাদের সবাইকে দেশ ও জাতির কল্যাণের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!