কমলগঞ্জে গ্রামবাসীদের হাতে আটক ১২ ফুট লম্বা অজগর সাপ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে গ্রামবাসীদের হাতে আটক ১২ ফুট লম্বা অজগর সাপ

  • মঙ্গলবার, ২২ জুন, ২০২১

Manual7 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

মৌলভীবাজারের কমলগঞ্জে ১২ ফুট লম্বা একটি অজগর সাপ আটক করেছে স্থানীয়রা। গত সোমবার রাত ৮টায় উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা-বাগানের কুরঞ্জী এলাকার ধানি জমি থেকে এই অজগর সাপ আটক করে স্থানীয় চা-শ্রমিকরা। পরে লাউয়াছড়া বন্য প্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন রাত ১০ টায় অজগরটি উদ্ধার করে নিয়ে আসে লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে।

জানা যায়, উপজেলার রাজকান্দি রেঞ্জের আওতাধিন কুরমা বিটের কুরমা চা-বাগানের কুরঞ্জী এলাকার ধানি জমিতে সাপ দেখতে পায় স্থানীয় লোকজন। তখন তারা অজগরটির পেটের ভিতরে বড় কিছু একটার অস্তিত্ব লক্ষ্য করে দেখতে পায়। ধারণা করা হচ্ছে বড় কোন প্রাণী খেয়ে ফেলায় অজগরটি সাপটি পালাতে পারেনি। এ কারণে চা-শ্রমিকরা অজগরটিকে আটক করতে সক্ষম হয়।

Manual2 Ad Code

এদিকে অজগর আটকের খবর স্থানীয় কুরমা বিট অফিস জানতে পেরে বন বিভাগের শ্রীমঙ্গলস্থ বন্য প্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে খবর দিলে সোমবার রাত ১০টায় অজগরটিকে উদ্ধার করে লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে নিয়ে যায়।

Manual2 Ad Code

লাউয়াছড়া রেঞ্জ কমর্কতা শহিদুল ইসলাম অজগর উদ্ধারের বিষয়টি স্বীকার করে বলেন, ‘কুরমা চা-বাগানের কুরঞ্জী গ্রামে চা-শ্রমিকদের হাতে আটক ১২ ফুট লম্বা অজগর সাপটিকে রাতেই উদ্ধার করে নিয়ে আসা হয় লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে। সাপটির ভেতরে আমাদের ধারনা ১০-১২ কেজি ওজনের একটি ছাগল খেয়ে ফেলে। সেটা হজমের কিছুদিন সময় দিতে হবে। তাছাড়া সাপটির লেজে কিছুটা আঘাতের চিহ্ন পাওয়া যায়। সাপটি বর্তমানে কিছুটা অসুস্থ্য। তাই কিছুদিন সাপটিকে লাউয়াছড়ার রেসকিউ সেন্টারে রেখে সুস্থ করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করবো।’

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!