কমলগঞ্জে বাঁক প্রতিবন্ধী নারী ও সেনা সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে বাঁক প্রতিবন্ধী নারী ও সেনা সদস্যের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

  • বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

Manual4 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একদিনেই বাঁক প্রতিবন্ধী নারী ও এক সেনাসদস্যের স্ত্রীকে ধর্ষণের খবর পাওয়া গেছে।

Manual6 Ad Code

থানা পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার (২৩ জুন) সন্ধ্যায় কমলগঞ্জ সদর ইউনিয়নের  বাঁক প্রতিবন্ধী নারী (২৫) কে ধর্ষণ করা হলে মেয়েটির পিতা বাদি হয়ে একজনকে আসামী করে কমলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। আসামীকে আটকে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছে।।

অপরদিকে একই রাতে উপজেলার আদমপুর ইউনিয়নের সেনা সদস্যের স্ত্রী এক সন্তানের জননী (২০) এর মায়ের বাড়িতেই ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষিতাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান তার মা। এনিয়ে এলাকায় ধুম্রজালের সৃষ্টি হয়েছ। কেউ কেউ বলছেন মেয়ের স্বামীর সাথে মনোমালিন্য হওয়ায় সেনাবাহিনীর সদস্যকে ফাঁসাতে নাটক সাজানো হয়েছে।

এদিকে বিষয়টি নিয়ে ধর্ষিতার শ্বাশুড়ি তিনি জানান, তার পুত্রবধুর সাথে তাদের কোন যোগাযোগ নেই। সে দীর্ঘদিন থেকে তার মায়ের বাড়িতেই অবস্থান করছে। গ্রামে এরকম কোন ঘটনার খবর কেউ জানেনা। এরকম ঘটনা ঘটবে আর কেউ জানবে না সেটা কিভাবে সম্ভব ? ঘটনাটি হয়তো সাজানো নাটক কাউকে ফাঁসানোর চেষ্টা হতে পারে।

Manual4 Ad Code

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার সাজেদুল কবীর বলেন, ধর্ষণের অভিযোগ নিয়ে তামান্না আক্তার নামের এক নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছি।

এদিকে খবর পেয়ে মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল শহীদুল হক মুন্সির নেতৃত্বে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, এসআই ফজলে এলাহী, সিরাজুল ইসলামসহ পুলিশের একটি দল রাত পৌনে ১ টায় ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় চেয়ারম্যানের উপস্থিতিতে ভিকটিমের আত্মীয় স্বজন ও এলাকাবাসীর সাথে আলাপকালে ঘটনার কোন সত্যতা পাওয়া যায়নি।

Manual3 Ad Code

এ ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করি এসময় স্থানীয় চেয়ারম্যানসহ ভিকটিমের আত্মীয় স্বজন ও এলাকাবাসীর সাথে আলাপকালে ঘটনার কোন সত্যতা পাওয়া যায়নি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!