কুলাউড়ার জয়চন্ডীতে ‘সূচনা’র উপকারভোগীদের মধ্যে মাছ ধরার উপকরণ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ার জয়চন্ডীতে ‘সূচনা’র উপকারভোগীদের মধ্যে মাছ ধরার উপকরণ বিতরণ

  • সোমবার, ৬ জুলাই, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, ডেক্স, কুলাউড়া ::

কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নে সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের উপকারভোগীদের মধ্যে মাছ ধরার উপকরণ (ডরি ও ঝাঁকি জাল) বিতরণ করা হয়েছে। সোমবার ৬ জুলাই দুপুরে ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজারে কমিউনিটি ক্লিনিকের সামনে এ উপকরণ বিতরণ করা হয়।

Manual3 Ad Code

এসময় জয়চন্ডী ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আজিজ উদ্দিন লবিক, গণমাধ্যমকর্মী এম এ আহাদ, সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের ইউনিয়ন সমন্বয়কারী সাহরিয়ার হাসান, মাঠ সহায়তাকারী মো. লাবু হোসেন এবং সূচনার কমিউনিটি মোবিলাইজার রুপালি দাস ও সাহেদা বেগম উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে মাছ ধরার উপকরণগুলো তুলে দেন।

Manual8 Ad Code

Manual2 Ad Code

সিএনআরএস ‘সূচনা’ প্রকল্পের ইউনিয়ন সমন্বয়কারী সাহরিয়ার হাসান জানান, আজকে ইউনিয়নের গৌরীশঙ্কর, মীরশংকর, হরিহরপুর, লৈয়ারহাই ও পুশাইনগর এলাকার ২০ জন উপকারভোগীর হাতে মাছ ধরার উপকরণ ডরি তুলে দেয়া হয়। এর আগে গত ৪ জুলাই উপরোক্ত ওই পাচটি এলাকার ২৪ জন উপকারভোগীর হাতে মাছ ধরার উপকরণ ঝাঁকি জাল দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, উপকারভোগীরা যাতে এই উপকরণগুলো দিয়ে মাছ আহরন করে নিজের পরিবারের খাদ্য সঞ্চার এবং আর্থিক অসচ্ছলতা কিছুটা দুর করতে পারে সে লক্ষেই দেয়া।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!