করোনায় কমলগঞ্জের সিনিয়র আইনজীবী সমর কান্তি দাস চৌধুরীর মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

করোনায় কমলগঞ্জের সিনিয়র আইনজীবী সমর কান্তি দাস চৌধুরীর মৃত্যু

  • শনিবার, ২৬ জুন, ২০২১

Manual4 Ad Code

কমলগঞ্জ  প্রতিনিধি ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের ঐতিহ্যবাহী মুন্সীবাড়ীর জমিদার পরিবারের কৃতি সন্তান, মৌলভীবাজার জেলা বারের সিনিয়র আইনজীবি ও সাংস্কৃতিক সংগঠক সমর কান্তি দাস চৌধুরী (৭৬) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

 শুক্রবার (২৫) বিকেল ৪টায় তিনি সিলেট সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। শুক্রবার রাত ৯ টায় কমলগঞ্জ উপজেলার তাঁর নিজ বাড়ি শ্রীনাথপুর (মুন্সীবাড়ি) গ্রামের নিজ পারিবারিক শশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

Manual1 Ad Code

কমলগঞ্জের শ্রীনাথপুর গ্রামের ঐতিহ্যবাহী মুন্সীবাড়ির জমিদার পরিবারে ১৯৫০ ইংরেজীতে জন্ম নেয়া এডভোকেট সমর কান্তি দাস চৌধুরী জেলার বিভিন্ন সামাজিক, সাস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানে গুরুতপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার প্রাক্তন সভাপতি সম্পাদক ছিলেন। তাঁর একমাত্র সন্তান এডভোকেট স্বর্ণ কান্তি দাস চৌধুরী সুজয় বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন আইনজীবী।

মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী জানান, গত ৮ জুন এড. সমর কান্তি দাস চৌধুরী করোনা আক্রান্ত হয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে ১২ জুন তাঁকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার করোনার কাছে হেরে গিয়ে পরলোকগমন করেন। এড. সমর কান্তি দাস চৌধুরী ন্যাপের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!