রাজনগরে নিহত সেই যুবতীর পরিচয় মেলেনি- গণধর্ষণের পর গলাটিপে নির্মমভাবে হত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

রাজনগরে নিহত সেই যুবতীর পরিচয় মেলেনি- গণধর্ষণের পর গলাটিপে নির্মমভাবে হত্যা

  • সোমবার, ৬ জুলাই, ২০২০

Manual4 Ad Code

আটক ৬ আসামীর স্বীকারোক্তিমুল জবানবন্দি-

এইবেলা, রাজনগর ::

মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়ন থেকে গত ১২ জুন ঝুলন্ত অবস্থায় যুবতীর উদ্ধারকৃত মরদেহের কোন পরিচয় মেলেনি। তবে ঘটনার সাথে জড়িত ৬ জনকে আটক করেছে পুলিশ। যুবতীতে গণধর্ষণের পর গলাটিপে হত্যা করা হয়েছে বলে আটককৃত পুলিশের নিকট স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।

Manual4 Ad Code

ঘটনার পর মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান নেতৃত্বে রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম, রাজনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম, এসআই বিনয় ভূষন, এসআই কালামসহ অন্যান্যদের নিয়ে গঠিত তদন্ত টিম বিষয়টি ব্যাপক তদন্ত শুরু করেন।

রাজনগর থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে ০৬ জুলাই জানায়, তদন্ত টিম জামশেদ মিয়া নামক এক আসামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। দীর্ঘ কৌশলী জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামী জমশেদ মিয়া স্বীকার করেন যে, আসামী জমসেদের সাথে আসামী শিপন ও সালমার চুক্তিমতে ২ হাজার টাকার বিনিময়ে অসামাজিক কাজ করার নিমিত্তে একরাতের জন্য গত ১০ জুন সন্ধ্যায় সিলেট জেলার হুমায়ুন রশিদ চত্ত¡র হতে আসামী শিপন মিয়া ও সালমা বেগম অজ্ঞাতনামা ওই যুবতীকে (বয়স অনুমান ১৮-২২) কে আসামী জমশেদ মিয়া, শেখ হুমায়ুন আহমদ, বাদশা খাঁ, ও সিএনজি অটোরিক্সা চালক জাহাঙ্গীর আলম সিলেট হতে রাজনগর থানাধীন উত্তরভাগ ইউনিয়নস্থ আসামী এনা বেগম ওরফে গোলাপীর বাড়ীতে নিয়া আসে।

Manual5 Ad Code

এনা বেগম ওরফে গোলাপীর পরিত্যক্ত ঘরে অজ্ঞাতনামা ওই যুবতীকে রেখে আসামী বাদশা খাঁ, জাহাঙ্গীর আলম, জমসেদ মিয়া ও শেখ হুমায়ুন আহমদ পালাক্রমে ধর্ষণ করে। ওইরাত্রে অজ্ঞাতনামা মহিলাকে খাওয়া খরচ বাবদ ২০০ টাকা দিয়ে আসামী বাদশা খাঁ অজ্ঞাতনামা যুবতীকে আসামী এনা বেগম ওরফে গোলাপীর হেফাজতে রেখে চলে যায়।

পরদিন অর্থাৎ ১১ জুন সন্ধ্যার পর আসামী বাদশা খাঁ, জাহাঙ্গীর আলম, জমসেদ মিয়া ও শেখ হুমায়ুন আহমদ এনা বেগম ওরফে গোলাপীর ঘরে গিয়ে অজ্ঞাতনামা মহিলাকে আরও একরাত তাদের সাথে রাত্রিযাপন করার জন্য বলে। অজ্ঞাতনামা ওই মহিলা তাদের কথায় রাজী না হলে একপর্যায়ে আসামী জমসেদ মিয়া অজ্ঞাত মহিলাকে সিলেটের শিপন ও সালমার নিকট পৌঁছাইয়া দিবে বলে। আসামীরা ঘর হতে বের হয়ে পাশ্ববর্তী টিলার বাশঁ ঝাড়ের নিচে নিয়া যায় এবং জোরপূর্বক পূণরায় শারিরীক সম্পর্ক স্থাপন করতে চাইলে অজ্ঞাতনামা যুবতী তাতে রাজী না হয়ে চিৎকার করার চেষ্টা করে। এসময় আসামী জাহাঙ্গীর আলম যুবতীর বুকের উপর বসে গলায় চেপে শ্বাসরোধ করে ধরে, আসামী জমসেদ ভিকটিমের পায়ে চেপে ধরে, হুমায়ুন ও বাদশা হাত ও মুখে চেপে ধরে অজ্ঞাতনামা যুবতীকে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত।

Manual2 Ad Code

উল্লেখ্য, গত ১২ জুন উত্তরভাগ ইউপিস্থ চাঁনভাগ দক্ষিন টিলা গ্রামে জনৈক মুকুল মিয়ার আকাশী বাগানে আকাশী গাছ বাগানের একটি গাছে অজ্ঞাতনামা যুবতীর (১৮-২০) মৃতদেহ ঝুলে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। ময়না তদন্ত শেষে বিধিমোতাবেক অজ্ঞাতনামা মহিলার লাশ মৌলভীবাজার পৌরসভার মাধ্যমে দাফন কাজ সম্পন্ন করা হয়।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!