কমলগঞ্জে কৃষি প্রদর্শনীর প্লট পরিদর্শন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কমলগঞ্জে কৃষি প্রদর্শনীর প্লট পরিদর্শন

  • মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

Manual6 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি ::

Manual6 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সুচনা কর্মসূচির যৌথ প্রদর্শনী প্লট পরিদর্শন হয়েছে। গত সোমবার বিকালে উপজেলার শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চলমান এনএটিপি প্রজেক্টের কৃষকদল তাদের শিক্ষা সফরের অংশ হিসাব এ পরিদর্শন করে।

Manual6 Ad Code

এসময় জলবায়ু সহিষ্ণু টাওয়ার গার্ডেন, উঁচু মাদা, বস্তায় সবজি চাষ, নিরাপদ সবজি উৎপাদনের জন্য সেক্সফেরোমেন্ট ফাদ ব্যবহার সহ বিভিন্ন পদ্ধতি প্রদর্শন করা হয়।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিৎ রায়, সেভ দ্যা চিলড্রেনের প্রতিনিধি ও সুচনা প্রজেক্টের এমপিসি কাজী আলম, সুচনার টেকনিক্যাল ম্যানেজার নিউট্রেশন কানিজ ফাতেমা, সুচনা প্রজেক্টের জেলা ব্যবস্থাপক আবু হান্নান, সুচনার এইচকেআই কামরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিপন কুমার দাস, সুচনা প্রজেক্ট কমলগঞ্জের ইউনিয়ন সমন্বয়কারী খোরশেদ আলম, সুচনার এফএফ মোঃ আহাদ মিয়া ও আনিছুর রহমানসহ প্রায় ৩০ জন কৃষক।

সুচনার এইচকেআই কামরুল ইসলাম জানান, এসব জলবায়ু সহিষ্ণু পদ্ধতি প্রদর্শনের মূল লক্ষ্য হচ্ছে বন্যা ও অতিবৃষ্টি থেকে কৃষকদের ফসল রক্ষা হবে ও অল্প খরচে কৃষকরা সহজেই পদ্ধতিটি গ্রহণ করতে পারবে। এতে কৃষকদের ফলনও ভালো হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!